বোমাতঙ্ক! বিদেশের মাটিতে মাঝপথেই জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের
বোমা রাখার ভুয়ো খবরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান নামানো হল মাঝপথে। জানা গিয়েছে বিমানটি মুম্বই থেকে নিউইয়র্ক যাচ্ছিল।
বোমা রাখার ভুয়ো খবরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান নামানো হল মাঝপথে। জানা গিয়েছে বিমানটি মুম্বই থেকে নিউইয়র্ক যাচ্ছিল। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে নামানো হয়। যদিও তল্লাশির পর বিমানে কিছুই পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী, এয়ার ইন্ডিয়া টুইট করে জানায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ মুম্বই-নিউইয়র্ক বিমানকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে নামানো হয়েছে। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই টুইটটি মুছে দেওয়া হয়।
এদিন লন্ডনের স্থানীয় সময় সকাল ১০.৩০ নাগাদ বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। বিমানটি বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে ঘিরে ফেলে ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্সের দুটি জেট।












Click it and Unblock the Notifications