জাপানে বিলাসবহুল জাহাজে করোনা ভাইরাস, আটকে পড়া ১১৯ ভারতীয়কে ফেরানো হল দেশে

দেশে ফেরানো হল জাপানের বিলাসবহুল জাহাজ ডায়মন্ড প্রিন্সেসে আটকে থাকা ১১৯ জন ভারতীয়কে। সঙ্গে নিয়ে আসা হয়েছে পাঁচ বিদেশিকেও।

দেশে ফেরানো হল জাপানের বিলাসবহুল জাহাজ ডায়মন্ড প্রিন্সেসে আটকে থাকা ১১৯ জন ভারতীয়কে। সঙ্গে নিয়ে আসা হয়েছে পাঁচ বিদেশিকেও। তাঁরা শ্রীলঙ্গা, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও পেরুর বাসিন্দা বলে জানা গিয়েছে। জাহাজে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় জাহাজটিকে জাপানের উপকূলে আলাদা করে রাখা হয়েছিল। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয়দের সরানোর কাজে সহায়তা করায় জাপান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

এস জয়শংকরের টুইট বার্তা

এস জয়শংকরের টুইট বার্তা

এদিন ভোরে করা টুইটে বিদেশমন্ত্রী জানিয়েছেন, টোকিও থেকে দিল্লি এসে পৌঁছেছে এয়ার ইন্ডিয়ার বিমান। তাতে ১১৯ জন ভারতীয় ও ৫ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাঁরা শ্রীলঙ্গা, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও পেরুর বাসিন্দা। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ডায়মন্ড প্রিন্সেসকে আলাদা করে রাখা হয়েছিল। ভারতীয়দের দেশে ফেরার কাজে সহায়তা করায় জাপানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

জাহাজে আটকে পড়েছিলেন ১৩৮ জন ভারতীয়

জাহাজে আটকে পড়েছিলেন ১৩৮ জন ভারতীয়

বিলাসবহুল জাহাজে সব মিলিয়ে আটকে পড়েছিলেন ১৩৮ জন ভারতীয়। যাঁদের মধ্যে ১৩২ জন ক্রু এবং ছয়জন যাত্রী। সব মিলিয়ে যাত্রী ছিলেন ৩৭১১ জন।

জাপান উপকূলে আটকে ছিল ৫ ফেব্রুয়ারি থেকে

জাপান উপকূলে আটকে ছিল ৫ ফেব্রুয়ারি থেকে

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কোনও দেশ জাহাজটিকে ঢুকতে দেয়নি। শেষে জাপান উপকূলে জাহাজটি নোঙর করে। ৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জাহাজটিকে আলাদা করে রাখা হয়।

বুধবার চিন থেকে ফেরানো হয়েছে ১১২ ভারতীয়কে

বুধবার চিন থেকে ফেরানো হয়েছে ১১২ ভারতীয়কে

বুধবার চিনের উহান থেকে ফেরানো হয়েছে ১১২ জন ভারতীয়কে। ভারতীয় বিমান বাহিনীর সি-১৭ বিমানে দেশে ফেরানো হয়েছে তাঁদের। বিমানটিতে চিনে পাঠানো হয়েছিল প্রায় ৫ টনের মতো চিকিৎসা সামগ্রি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+