১৯০ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার কেরলে, পাইলটের মৃত্যু
১৯০ জন যাত্রী সঙ্গে নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান দুর্ঘটনাগ্রস্ত কেরলে। উল্লেখ্য, এদিন সন্ধ্যে ৭ টা ৪০ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমান টি দুবাই থেক কেরলের কোঝিকোডে এসে অবতরণ করে। সেই সময়ই বিপত্তি ঘটে যায়। মুহূর্তে পিছলে যায় বিমান। ১৯০ জন যাত্রী ও আরও বেশ কিছু ক্রিউ সদস্য নিয়ে মোট ১৯০ জন বিমানের ভিতরে ছিলেন।

অসমর্থিত সূত্রের খবর , বিমানে থাকা যাত্রীদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছ। জানা গিয়েছে, বিমানের পাইলটের মৃত্যু হয়েছে। বিমানটি টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়েছে। ফলে বহু মানুষের প্রাণ রক্ষা এই মুহূর্তে কেরলের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, ৩০ ফুট ওপর থেকে বিমানটি পিছলে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। বিমান বন্দরে অবতরণের সময়ের এই ঘটনার জেরে বহু মানুষ আহত। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। পরিস্থিতির ওপর প্রশাসনের নজর রয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications