ওপর থেকে হঠাৎই পড়লেন মাটিতে! গুরুতর আহত বিমান সেবিকা
বিমান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন বিমান সেবিকা। সূত্রের খবর অনুযায়ী, এদিন সকালে এয়ার ইন্ডিয়ার বিমানটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে দিল্লির যাত্রা শুরু প্রস্তুতি নিচ্ছিল এওয়ান ৮৬৪ বিমান
বিমান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন বিমান সেবিকা। সূত্রের খবর অনুযায়ী, এদিন সকালে এয়ার ইন্ডিয়ার বিমানটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে দিল্লির যাত্রা শুরু প্রস্তুতি নিচ্ছিল এওয়ান ৮৬৪ বিমানটি। সেই সময় দরজা বন্ধ করতে গিয়ে বিমান থেকে পড়ে যান ৫৩ বছর বয়স্ক ওই বিমান সেবিকা।

কর্তৃপক্ষের তরফে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক অ্যাখ্যা দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু কথাও জানানো হয়েছে।
বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, এক দুর্ভাগ্যজনক ঘটনায় কেবিন ক্রু মেম্বার হর্ষ লোবো টারম্যাকে বোয়িং ৭৭৭ বিমান থেকে দরজা বন্ধ করার সময় পড়ে যান। বিমান সেবিকার পায়ে আঘাত লাগে। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়েছে বিমান সংস্থার তরফে।
প্রায় বছর তিনেক আগে এয়ার ইন্ডিয়ার এেক ইঞ্জিনিয়ার বিমানের ইঞ্জিনে মধ্যে আটকে গিয়েছিলেন। ভুল সিগন্যালের জেরে পাইলট আগেই বিমানের ইঞ্জিন চালু করে দেওয়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছিল বলে জানা যায়।












Click it and Unblock the Notifications