১১ লক্ষ টাকার নতুন-পুরনো নোট নিয়ে পালাতে গিয়ে আটক বায়ুসেনা আধিকারিক

পুরনো ও নতুন নোটে ১১.০৮ লক্ষ টাকা নিয়ে পালাতে গিয়ে রোহতকে ধরা পড়লেন বায়ুসেনার এক আধিকারিক। রবিবার তাকে আটক করে পুলিশ।

রোহতক, ৫ ডিসেম্বর : পুরনো ও নতুন নোটে ১১.০৮ লক্ষ টাকা নিয়ে পালাতে গিয়ে রোহতকে ধরা পড়লেন বায়ুসেনার এক আধিকারিক। রবিবার তাকে আটক করে পুলিশ। কোথা থেকে তার কাছে এত টাকা এল তার কোনও বিশ্বাসযোগ্য উত্তর দিতে পারেননি ওই ব্যক্তি।

পুলিশ সূত্রের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির নাম পরমজিৎ। দিল্লি থেকে রোহতকের দিকে আসছিলেন তিনি। চেকপোস্টে পুলিশ তাঁর গাড়ি দাঁড় করাতে গেলে আর্যনগরের নাকা ভেঙে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন পরমজিৎ। এরপর পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলে।

১১ লক্ষ টাকার নতুন-পুরনো নোট নিয়ে পালাতে গিয়ে আটক বায়ুসেনা আধিকারিক

পরমজিতের গাড়ি থেকে টাকার একটি ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগ থেকে পুরনো ও নতুন নোট মিশিয়ে ১১.০৮ লক্ষ টাকা উদ্ধার হয়। এই টাকা কোথা থেকে এল তার কোনও উত্তর দিতে পারেননি পরমজিৎ।

রোহতকের হাউস অফিসার জানিয়েছেন, যে টাকা পরমজিতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে ৩ লক্ষ টাকা নতুন নোটে, ১.৬ লক্ষ টাকা পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটে। বাকি পুরো টাকাটা ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোটে। পরমজিতের বিরুদ্ধে, জালিয়াতি, বেপরোয়া গাড়ি চালাবো এবং অন্যদের প্রাণকে বিপন্ন করার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে।

যদিও পরমজিতের ভাই সন্দীপ জানিয়েছেন, দিল্লিতে এক বন্ধুর থেকে ধারে টাকা নিয়েছেন পরমজিৎ। ৩১ ডিসেম্বর স্ত্রীকে জন্মদিনে গাড়ি উপহার দেবে বলে এই টাকা পরমজিৎ ধারে নিয়েছিল বলে পুলিশকে জানিয়েছে সন্দীপ।

পুলিশ বিষয়টি আয়কর দফতরকে জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+