গোপন তথ্য ফাঁসের অভিযোগ,ধৃত বায়ুসেনা অফিসারের সঙ্গে পাক মহিলার সম্পর্ক ঘিরে প্রশ্ন

তথ্য ফাঁসের দায়ে ভারতীয় বায়ুসেনার এক সিনিয়র আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে।

তথ্য ফাঁসের দায়ে ভারতীয় বায়ুসেনার এক সিনিয়র আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। সূত্রের খবর ,কোনও এক মহিলার সঙ্গে তাঁর ফেসবুকে যোগাযোগ হয়েছিল। সেই মহিলাই এই অফিসারকে কাজে লাগিয়ে তথ্য হাতিয়ে নিয়েছে।

গোপন তথ্য ফাঁসের চাঞ্চল্যকর অভিযোগ,ধৃত বায়ুসেনা অফিসারের সঙ্গে মহিলার সম্পর্ক ঘিরে প্রশ্ন

সূত্রের দাবি ,ওই মহিলা অন্য কোনও দেশের হানিট্র্যাপের অংশ। আপাতভাবে পাকিস্তানকেই দায়ী করা হচ্ছে এঅ বিষয়ে। যে হানিট্র্যাপকে কাজে লাগিয়ে ওই দেশ সমস্ত তথ্য হাতিয়ে নেয়। মনে করা হচ্ছে এই তথ্য ফাঁস হয়েছে হোয়্যাটস অ্যাপ ও ফেসবুক-এর মাধ্যমে। গোটা ঘটনাটি ধরা পড়েছে, গোয়েন্দাদের রুটিন পর্যবেক্ষণে। তারপরই তদন্ত শুরু করলে সমস্ত বিষয়টি দিনের আলোর মত পরিস্কার হয়ে যায়।

তবে কতদূর বা কতটা পর্যন্ত তথ্য ফাঁস হয়েছে, কতখানি গোপন বিষয় বাইরে গিয়েছে , তা নিয়ে এখও তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। প্রতিটি বায়ুসেনা অফিসারেরই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কড়া নির্দেশ পালন করে চলতে হয়। সেখানে এই বায়ুসেনা অফিসার কীভাবে সমস্ত নিয়ম কানুন ভেঙে এই কাজ করে গিয়েছেন , এখন তাইই খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+