তৈরি হবে ওয়েপন সিস্টেম ব্রাঞ্চ - মহিলা অগ্নিবীর নিয়োগ, বায়ুসেনা দিবসে বড় ঘোষণা এয়ার চিফ মার্শালের
তৈরি হবে ওয়েপন সিস্টেম ব্রাঞ্চ - মহিলা অগ্নিবীর নিয়োগ, বায়ুসেনা দিবসে বড় ঘোষণা এয়ার চিফ মার্শালের
বায়ু সেনা দিবসে একের পর এক বড় ঘোষণা করলেন বায়ু সেনা প্রধান ভিআর চৌধুরী। তিনি জািনয়েছেন মোদী সরকার বায়ু সেনায় ওয়েপন সিস্টেম ব্রাঞ্চ তৈরি করার অনুমোদন দিয়েছেন। সেই সঙ্গে বায়ুসেনায় মহিলা অগ্নিবীরও নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছেন তিনি। ডিসেম্বর থেকেই ৩০০০ অগ্নিবীর বায়ুর প্রশিক্ষণ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

বায়ুসেনা দিবস
শনিবার চণ্ডীগড়ে বায়ু সেনার ঘাঁটিতে হয়ে গেল বায়ুসেনা দিবসের উদযাপন। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে বায়ুসেনা ঘাঁটিতে হয়েছে উদযাপন। একাধিক দুর্ধর্ষ যুদ্ধ বিমান নিয়ে এয়ার শো করেন। চণ্ডীগড়ে বায়ুসেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলে বায়ুসেনা প্রধান। তাঁর উপস্থিতিতে একাধিক বায়ুসেনার অফিসাররা প্রদর্শণ করেন। এই অনুষ্ঠান েথকেই এক গুচ্ছ ঘোষণা করেন বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরী। তিনি বায়ুসেনার নতুন ইউনিফর্মের উদ্বোধন করেন।

বায়ুসেনা প্রধানের বিশেষ ঘোষণা
এদিন বায়ুসেনা প্রধান ঘোষণা করেন মোদী সরকার বায়ুসেনায় ওয়েপন সিস্টেম ব্রাঞ্চ তৈরির অনুমোদন দিয়েছে। এতে ৩৪০০ কোটি টাকা বাঁচানো যাবে বলে জানিয়েছেন তিিন। তাতে বায়ুসেনার অফিসারদের বায়ুসেনার সব রকমের অত্যাধুনিক অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানে ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপন, রিমোর্টের সাহায্যে উড়ান চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সঙ্গে একাধিক ত্রু নিয়ে যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ দেয়া হবে।

মহিলা অগ্নিবীর নিয়োগ
এদিন বায়ু সেনা প্রধান আরেকটি বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন বায়ু সেনাতে মহিলা অগ্নিবীর নিয়োগ করা হবে। ২০২৩ সাল থেকেই মহিলা অগ্নিবীর দের প্রশিক্ষণ দিতে শুরু করবে বায়ুসেনা। ডিসেম্বরেই এক দল অগ্নিবীরের প্রশিক্ষণ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। মোদী সরকারের এই অগ্নিবীর প্রকল্পের বিরোধিতায় গোটা দেশে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল। গোটা দেশে এক প্রকার ক্ষোভের আগুন জ্বলেছিল। তার পরে আবার বায়ুসেনায় মহিলা অগ্নিবীর নিয়োগ করার ঘোষণায় নতুন করে উত্তেজনা ছড়াতে পারে।

বায়ুসেনার নতুন ইউনিফর্ম
এদিন বায়ুসেনার নতুন ইউনিফর্মেরও উদ্বোধন করেন তিিন। নতুন সাজে বায়ুসেনাকে সাজানো হয়েছে। একে বারে অত্যাধুনিক ডিজাইনের তৈরি করা হয়েছে এই বায়ুসেনার ইউনিফর্ম। শত্রুপক্ষের মোকাবিলায় িনজেদের যাতে সহজে ক্যামোফ্লেজ করে রাখতে পারে তার জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই ইউনিফর্মটি। আগের ইউনিফর্মের থেকে অনেক বেশি হাল্কা এবং দীর্ঘক্ষণ পরে থাকা যায় এই ইউনিফর্ম।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications