অযোধ্যার জন্য রিভিউ পিটিশন করবে মুসলিম পার্সোনাল ল বোর্ড! বৈঠক এড়ালেন প্রভাবশালী নেতা
অযোধ্যা নিয়ে স্ববিরোধ তৈরি হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে। যার জেরে বৈঠক এড়িয়ে গিয়েছেন বোর্ডের সভাপতি নাদভি।
অযোধ্যা নিয়ে স্ববিরোধ তৈরি হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে। যার জেরে বৈঠক এড়িয়ে গিয়েছেন বোর্ডের সভাপতি নাদভি। রবিবার অযোধ্যা নিয়ে রিভিউ পিটিশন দাখিল করা হবে কিনা তা নিয়ে বৈঠকে বসেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। সেখানে পরে ঠিক হয়েছে তারা রিভিউ পিটিশন দাখিল করবে। ইতিমধ্যেই জমিয়ত উলেমায়ে হিন্দ রিভিউ পিটিশন দাখিল করবে বলে জানিয়েছে।

অযোধ্যা নিয়ে রিভিউ পিটিশন দাখিল করবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। বোর্ডের অন্যতম সদস্য সৈদয় কাসিম রসুল ইলিয়াস রবিবার একথা জানিয়েছেন। এর আগে খবর ছড়ায় বোর্ডে স্ববিরোধিতার জেরে বৈঠক এড়িয়ে গিয়েছেন বোর্ডের সভাপতি নাদভি।
এর আগেই অবশ্য জমিয়তে উলেমায়ে হিন্দ জানিয়েছে, তারা অযোধ্যা নিয়ে রিভিউ পিটিশন দাখিল করবে। হিন্দের নেতা মৌলনা আরশাদ মাদানি নিজেও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠক থেকে বেরিয়ে আসার সময় তিনি বলেন, তাঁরা আগে থেকেই ১০০ শতাংশ নিশ্চিত যে তাদের আবেদন খারিজ করে দেওয়া হবে। তবুও রিভিউ পিটিশন দাখিল করবেন তাঁরা।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অপর কর্তা জাফরইয়াব জিলানি বলেছেন, অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বোধগম্য নয়। তাই তার রিভিউ-এর আবেদনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অযোধ্যা নিয়ে রায় বেরনোর আগেই ৩ নভেম্বর দেশের বিভিন্ন মুসলিম সংগঠন বৈঠকে বসেছিল। সেই বৈঠকে মুসলিম বুদ্ধিজীবীরাও হাজির ছিলেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েচিল সুপ্রিম কোর্ট যে রায় দেবে তাকে শ্রদ্ধা জানানো হবে।












Click it and Unblock the Notifications