গুজরাতের নির্বাচনে বিটিপির সঙ্গে জোট ওয়েইসির মিমের, টার্গেট কংগ্রেসি ভোটব্যাঙ্ক
গুজরাতের লোকাল বডি নির্বাচনে বিজেপির পালে হাওয়া বইয়ে দিতে পারে সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসালিমিন বা এআইএমআইএম অর্থাৎ মিম।
গুজরাতের লোকাল বডি নির্বাচনে বিজেপির পালে হাওয়া বইয়ে দিতে পারে সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসালিমিন বা এআইএমআইএম অর্থাৎ মিম। মিম এবার ছোটুভাই ভাসভা'র ভারতীয় ট্রাইবাল পার্টি বা বিটিপি-র সঙ্গে জোট বাঁধতে চলেছে, যারা ইতিমধ্যে প্রতিবেশী রাজস্থানে কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

বিহার এবং উত্তরপ্রদেশের পর মিম গুজরাতের ভোটে অংশগ্রহণ করতে চলেছে। তারা ইতিমধ্যে বিটিপিকে সমর্থন দেওয়ার ঘোষণা করেছে। এআইআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি ইতিমধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিটিপির সঙ্গে জোটের। তাদের জোট গুজরাটে কংগ্রেসকেই যে বিপাকে ফেলবে, তা নিশ্চিত।
কংগ্রেস এবং বিজেপি জেলা পরিষদের সভাপতির পদে বিটিপিকে আটকাতে জোট বাঁধে রাজস্থানে। তারপরই গুজরাতের উপজাতি নেতা ছোটুভাই ভাসভার বিটিপি অশোক গেহলট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। তাদের রাজস্থান বিধানসভায় দুজন বিধায়ক ছিল। তিনটি পঞ্চায়েত সমিতির আসনেও বিটিপিকে পরাজিত করতে একত্রে হাত মিলিয়েছিল বিজেপি ও কংগ্রেস।
বিটিপি আবার এ বছর গুজরাতে রাজ্যসভা ভোটে বিজেপির মনোনীত প্রার্থীদের সমর্থন জানিয়েছিল বলে জানা গেছে। গুজরাতেও দুজন বিধায়কও রয়েছে বিটিপির। তারা এবার ওয়েসির দলের সাথে হাত মিলিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের লোকাল বডি নির্বাচন যৌথভাবে লড়বে। বিজেপি এবং কংগ্রেসকে শিক্ষা দেওয়ার জন্য তারা জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন ছোটুভাই ভাসভা।












Click it and Unblock the Notifications