পাঠান ’১৫ কোটি মুসলমান’ মন্তব্য থেকে পিছু হটলেন, হানলেন রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা মিমের নেতা ওয়ারিস পাঠান তাঁর ’১৫ কোটি মুসলমান’ মন্তব্য প্রত্যাহার করে নিলেন। তিনি বলেন, তাঁর বক্তব্যকে বিকৃত করা হচ্ছে।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা মিমের নেতা ওয়ারিস পাঠান তাঁর '১৫ কোটি মুসলমান' মন্তব্য প্রত্যাহার করে নিলেন। তিনি বলেন, তাঁর বক্তব্যকে বিকৃত করা হচ্ছে। তিনি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমার দলকে টার্গেট করতে একান্তই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আমার বক্তব্যকে বিকৃত করা হচ্ছে।

পাঠান ’১৫ কোটি মুসলমান’ মন্তব্য থেকে পিছু হটলেন

ওয়ারিশ পাঠান বলেন, আমার কথাগুলি কাউকে আঘাত করে তবে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমি আমার বক্তব্য ফিরিয়েও নিচ্ছি। পাঠান বলেছিলেন, আমরা মাত্র ১৫ কোটি। তবে এই ১৫ কোটি ১০০ কোটির উপরে 'ভারী' হতে পারি। কর্ণাটকের কালাবুরাগিতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এই বিবৃতি দেন।

তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায় ইচ্ছা করলে 'আজাদি' ছিনিয়ে নিতে পারে। এই মর্মেই এআইআইএমআইএমের মুখপাত্র প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে তাঁর বিতর্কিত বক্তৃতার জন্য কালাবুরাগি পুলিশ মামলা দায়ের করেন। শুক্রবার বিজেপি অভিযোগ করেছিল, সিএএ বিরোধী বিক্ষোভের নামে ষড়যন্ত্র চলছে।

বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র এরপর সাংবাদিক সম্মেলনে বলেন, পাঠানের মন্তব্য সিএএর বিরুদ্ধে প্রতিবাদের নামে ষড়যন্ত্র। তা প্রমাণিত হয়েছে তাঁর কথায়। তিনি বলেন, "আমি সমস্ত তথাকথিত উদারপন্থীদের জিজ্ঞাসা করতে চাই, যারা সিএএ-এর বিরোধিতা করে আসছে, তারা কেন এমন মন্তব্যে চুপ?"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+