নাকে অক্সিজেন নল লাগিয়ে গোয়ায় মুখ্যমন্ত্রিত্ব করছেন পার্রিকর, ভাইরাল হল ছবি
রবিবার গোয়ায় মাণ্ডবী নদীর ওপরে একটি সেতুর নির্মাণ কাজ দেখতে পার্রিকর পৌঁছন। নাকে অক্সিজেনের নল লাগানো ছিল।
বেশ কয়েকমাস ধরে অসুস্থ গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর। অগ্ন্যাশয়ের জটিল রোগে আক্রান্ত তিনি। সেই অবস্থায় বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে ফের ধীরে ধীরে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করেছেন পার্রিকর। রবিবার গোয়ায় মাণ্ডবী নদীর ওপরে একটি সেতুর নির্মাণ কাজ দেখতে পার্রিকর পৌঁছন। নাকে অক্সিজেনের নল লাগানো ছিল। সেই ছবি সংবাদসংস্থা এএনআই এর মাধ্যমে বাইরে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে।
|
শুধু নাকে নল নয়, হাঁটতেও সাহায্য লাগছে পার্রিকরের। গত অক্টোবরের মাঝামাঝি গোয়ায় একটি হাসপাতালে শল্য চিকিৎসা হয় পার্রিকরের। এই প্রথম তিনি বাড়ির বাইরে বের হলেন।
|
জানা গিয়েছে, ছয় কিলোমিটার গাড়িতে সফর করে ঘটনাস্থলে পৌঁছন পার্রিকর। সেখানে ব্রিজের কাজ তদারকি করেন। সঙ্গে ছিলেন দুজন চিকিৎসকও। এর একদিন আগে পার্রিকর গোয়ায় এনআইটি-র ক্যাম্পাস উদ্বোধন করেন। সেখানেও ভগ্ন শরীর নিয়ে দেখা গিয়েছিল তাঁকে।
|
ব্রিজের ছবি ভাইরাল হতেই এনসি নেতা ওমর আবদুল্লা ঘটনার সমালোচনা করেন। রাজনীতির মারপ্যাঁচে অসুস্থ আবদুল্লা অসুস্থ অবস্থাতেও বিশ্রাম না নিয়ে এসব করছেন দেখে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। তবে অনেকেই পার্রিকরের সাহস দেখে তাঁকে সাধুবাদ জানিয়েছেন।












Click it and Unblock the Notifications