ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে সরব চিকিৎসক মহল, সাংসদদের দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহার এইমসের
ভিআইপি বিতর্কের পর সাংসদদের দেওয়া বিশেষ সুবিধার প্রতিশ্রুতি প্রত্যাহার করল এইমস,
অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্স শুক্রবার সাংসদদের মেডিক্যাল কেয়ারের জন্য মেডিক্যাল কেয়ার ব্যবস্থার জন্য জারি করা সমস্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া (এসওপি) প্রত্যাহার করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এর আগে এইমসের প্রধান এম শ্রীনিবাস সাংসদের বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলেন। এরপরেই চিকিৎসা মহলে ভিআইপি কোটার বিরোধিতা করে ওই বিজ্ঞপ্তির ব্যাপক সমালোচনা হয়। তারপরেই এইমসের তরফে সাংসদদের জন্য এসওপি প্রত্যাহার করা হয়।

এইমস সাংসদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করার পর তীব্র সমালোচনা মুখে পড়তে হয়েছে। সমালোচনায় কিছু চিকিৎসক অভিযোগ করেন, এভাবেই ভিআইপি সংস্কৃতি নিয়ে ক্ষোভের সঞ্চার করে। এইমসে রোগীকে প্রাধান্য দেওয়া। তা রোগী যত দরিদ্র হোক এইমসে প্রাধান্য দেওয়া হয়। চিকিৎসকরা বলেছেন, যত গুরুতর রোগী, তত ভিআইপি চিকিৎসার ক্ষেত্রে। রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ভিআইপি বলে কোনও শব্দ নেই। ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (ফোরডা)ও এসওপিগুলি নিয়ে প্রশ্ন তুলেছিল, বলেছিল যে সংসদ সদস্যদের বিশেষ সুবিধার থেকে সাধারণ রোগীদের ওপর গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন।
ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন বা ফোরডা থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল। সর্বেশ পান্ডে, FORDA এর সাধারণ সম্পাদক বলেন, 'একমাত্র ভিআইপি সংস্কৃতি আমরা জানি - একজন রোগী যত বেশি সঙ্কটজনক, তত বেশি তিনি আমাদের জন্য একজন ভিআইপি। এই আদেশ প্রত্যাহার করা উচিত।' চিকিৎসক সর্বেশ পাণ্ডে বর্তমানে দিল্লির একটি হাসপাতালে কর্মরত।
প্রসঙ্গত, এসওপিগুলিতে বলা হয়েছিল, সাংসদদের রেফার করা রোগীদের সুযোগ দেওয়া হবে। এছাড়াও সাংসদরা যদি চান, যেক্ষেত্রে এইমসের ডিউটি অফিসারের সঙ্গে নিজের সমস্যা বিশদে বলতে পারেন। প্রয়োজন হলে তাঁরা চিকিৎসকের সঙ্গেও কথা বলতে পারেন। অ্যাপয়ন্টমেন্ট নিতে পারেন। জরুরি পরিস্থিতিতে কল-দ্য-ডিউটি-অফিসার বিশেষ পরিষেবা সাংসদরা পাবেন।
দিল্লি এইমসের ওপিডিতে যেমন ভিড় লেগে থাকে, তেমনি হাসপাতালটি সঠিক চিকিৎসার জন্য মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। চিকিৎসকরা মনে করছেন, সাংসদরা, বা সংসদের রেফার করা রোগীরা যদি আগে সুবিধা পান এইমসে, সেক্ষেত্রে অনেক ক্রিটিক্যাল বা গুরুতর রোগী চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারেন। এইমস দরিদ্র থেকে ধনী সকলের জন্য সমানভাবে চিকিৎসা দিতে বদ্ধ পরিকর। সমালোচনার মুখে পরে এইমসের তরফে সাংসদদের জন্য বরাদ্দ করা বিশেষ সুবিধার প্রতিশ্রুতি প্রত্যাহার করে নেওয়া হয়।












Click it and Unblock the Notifications