করোনা সংক্রমণে মৃত্যু তথ্য গোপনের অভিযোগ, এইমসের বিরুদ্ধে চরম সিদ্ধান্ত কেজরিওয়াল সরকারের

করোনা সংক্রমণে মৃত্যু তথ্য গোপনের অভিযোগ, এইমসের বিরুদ্ধে চরম সিদ্ধান্ত কেজরিওয়াল সরকারের

করোনা সংক্রমণে মৃত্যুর তথ্য সঠিক ভাবে জানাচ্ছে না দিল্লির এইমস এবং সফদরজং হাসপাতাল। এমনই গুরুতর অভিযোগ করেছে দিল্লির কেজরিওয়াল সরকার। তার প্রক্ষিতে দুই হাসপাতালকে শো-কজ নোটিস পাঠাল দিল্লি সরকার।

মৃত্যুর তথ্য গোপন

মৃত্যুর তথ্য গোপন

করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা এবং সংক্রমণের সংখ্যায় প্রতিদিন রেকর্ড গড়ছে রাজধানী দিল্লি। এরই মধ্যে এইমস এবং সফদর জং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোভিড-১৯ মৃত্যুর তথ্য গোপনের অভিযোগ উঠেছে। দিল্লি সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে দেরি করে তথ্য দেওয়া হয়েছে করোনা সংক্রমণে মৃত্যুর। ৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত মৃত্যুর তথ্য সঠিকভাবে না দিয়ে হঠাৎ করে এক ধাক্কায় শনিবার ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

 শোকজ নোটিস

শোকজ নোটিস

করোনায় মৃত্যুর তথ্য গোপনের অভিযোগে দিল্লির প্রথম সারির কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে কেজরিওয়াল সরকার। এইমস, সফদরদং হাসপাতাল, লোকনায়ক হাসপাতাল, আরএমএল হাসপাতালকে শোকজ করা হয়েছে। করোনা মৃত্যুর তথ্য গোপন এবং তথ্য দেরিতে দেওয়ায় বিপর্যয় মোকাবিলা আইন লঙ্ঘন করেছে তারা এমনই অভিযোগ করা হয়েছে।

আরও ৩ হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ

আরও ৩ হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ

কেন কোভিড-১৯ এ মৃত্যু তথ্য দেরিতে দেওয়া হচ্ছে তার কারণ জানতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে দিল্লির আরও ৩ হাসপাতালকে। বাবা সাহেব আম্বেদকর হাসপাতাল, গুরু তেগবাহাদুর হাসপাতাল এবং রাজীব গান্ধী হাসপাতালকে নোটিস পাঠানো হয়েছে।

রেকর্ড সংক্রমণ

রেকর্ড সংক্রমণ

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রামিত হয়েছেন ৮৩৯২ জন। এখনও পর্যন্ত যা রেকর্ড। গোটা দেশে মোট সংক্রমণ ১.৯ লাখ অতিক্রম করল। খুব শীঘ্রই ২ লাখে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। কারণ লকডাউন উঠে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+