ব্যাঙ্ক প্রতারণার ফাঁদে এইমস! দেশের নামী প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে উধাও ১২ কোটি টাকা
দেশে একের পর এক ব্য়াঙ্ক জালিয়াতি কাণ্ডের পর এবার দেশের প্রথম সারির প্রতিষ্ঠান পড়ে গেল দুর্নীতির ফাঁদে। খবর, অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট থেকে আচমকা উধাও হয়ে গিয়েছে ১২ কোটি টাকা। আর এই অ্যাকাউন্ট ছিল এসবিআই ব্যাঙ্কের। ইতিমধ্যেই এসবিআই তার সমস্ত শাখায় হাই অ্যালার্ট জারি করে দিয়েছে এই জালিয়াতি সংক্রান্ত ঘটনায়।

সূত্রের দাবি , 'ক্লোনড চেক' দিয়ে এই জালিয়াতি করা হয়েছে দেশের নামী এই প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। গত এক মাস ধরে এই জালিয়াতির প্রক্রিয়া চলেছে বলে খবর। জানা যাচ্ছে, দেরাদুন ও মুম্বইয়ে এসবিআইয়ের দুটি ভিন্ন অ্যাকাউন্ট থেকে এমন জালিয়াতি করা হয়েছে। আর শেষ বার এই জালিয়াতির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে গত সপ্তাহে। তারপরই এইমস কর্তৃপক্ষের চোখে পড়ে এই অপরাধ।
ঘটনার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রককে। এদিকে, অদ্দুতভাবে জালিয়াতি করা চেকগুলি এসবিআইয়ের 'ইউভি রে টেস্ট' পাশ করে গিয়েছে। সূত্রের দাবি, ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ২০ কোটি টাকা হাতানোর লক্ষ্যে ছিল জালিয়াতরা। অন্তত তেমনই প্রমাণ মিলেছে বেশ কিছু তথ্য ঘিরে তদন্ত থেকে। গোটা বিষয়টি নিয়ে এইমস কর্তৃপক্ষ এসবিআইয়ের নিরপত্তাহীনতাকেই দায়ী করেছে।












Click it and Unblock the Notifications