জমা পড়ল পাকিস্তান থেকে আসা গীতার ডিএনএ রিপোর্ট, বাবা-মা কে জানা যাবে খুব শীঘ্রই
নয়াদিল্লি, ৩১ অক্টোবর : অবশেষে এইমস হাসপাতালের চিকিৎসকেরা বিদেশমন্ত্রকে জমা দিলেন পাকিস্তান থেকে ভারতে ফেরত আসা মূক ও বধীর মেয়ে গীতার ডিএনএ রিপোর্ট।
মন্ত্রকের তরফে গীতার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এইমস হাসপাতালের সাহায্য নেওয়া হয়। জনার্দন মাহাতো নামে এক ব্যক্তি গীতাকে তাঁর হারিয়ে যাওয়া মেয়ে 'হীরা' বলে দাবি করেছেন। সেই দাবি মিলিয়ে দেখতেই এই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর এইমস হাসপাতালের ফরেন্সিক ল্যাবরেটরিতে গীতার শরীরের নানা নমুনা নেওয়া হয়। শুক্রবার রাতে তার রিপোর্টও জমা পড়েছে বলে জানা গিয়েছে।
মাত্র ৭-৮ বছর বয়সে ভুল করে সমঝোতা এক্সপ্রেসে করে পাকিস্তান চলে গিয়েছিল গীতা। তারপর থেকে দীর্ঘ ১৫ বছর সে এই দেশেই কাটায়। দেশে ফিরে আপাতত গীতা রয়েছে ইনদোরে একটি সংস্থার জিম্মায়।
ডিএনএ রিপোর্ট মিলে গেলে গীতাকে তাঁর বাবা-মার কাছে ফিরিয়ে দেওয়া হবে। আর ডিএনএ না মিললে কি হবে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications