দুটি শিশুর জুড়ে থাকা মাথা আলাদা করার চেষ্টায় এইমসের চিকিৎসকরা
জুড়ে রয়েছে দুটি মাথা। ওড়িশার এই জমজ শিশু দুটিকে আলাদা করতে বদ্ধ পরিকর এআইআইএমএস-এর চিকিৎসকরা। সেই মতো সোমবার অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা।
জুড়ে রয়েছে দুটি মাথা। ওড়িশার এই জমজ শিশু দুটিকে আলাদা করতে বদ্ধ পরিকর এআইআইএমএস-এর চিকিৎসকরা। সেই মতো সোমবার অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা।

ওড়িশার কন্ধমাল জেলার কৃষক দম্পতি ভুঁইয়া ও পুষ্পার যমজ সন্তান জাগা ও বালিয়া। তাদের মাথাদুটি শুধু জোড়াই নয়, মস্তিস্ক থেকে দুজনের হার্টে রক্ত পাঠায় একই ধমনী। গতমাসের তাদের রেফার করা হয় এআইআইএমএস-এ।
২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের দল একটানা অস্ত্রোপচারের কাজ করেছেন। প্রথম দফায় বিকল্প একটি ভেনাস চ্যানেল তৈরি করে তাদের মস্তিষ্কদুটি আলাদা করার চেষ্টা করেছেন তাঁরা। এই ধাপ সফল হলে দ্বিতীয় ধাপে মস্তিষ্ককে পুরোপুরি আলাদা করার চেষ্টা করা হবে। শিশুদুটি মোটের ওপর সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিশেষজ্ঞ চিকিৎসকদলের এক চিকিৎসক জানিয়েছেন, দুটি শিশুকেই বাঁচানো যাবে বলে আশা করছেন তাঁরা। যদিও একজনও বাঁচে তাহলে ভারতের চিকিৎসা বিজ্ঞানে তা এক ঐতিহাসিক সাফল্য হবে বলেই জানিয়েছেন ওই চিকিৎসক।
প্রতি আড়াইকোটির মধ্যে একটি মাত্র ক্ষেত্রে এমন যমজ সন্তানের জন্ম হয়. যাদের মাথা জুড়ে থাকে। আর ১০ টি এমন যমজ শিশুর মধ্য়ে ৪ টি জন্মের সময়ই মারা যায়। তিনটির মৃত্যু হয় ২৪ ঘণ্টার মধ্যে। সারা বিশ্বে, ১৯৫২ সাল থেকে এমন সব শিশুকে আলাদা করার চেষ্টা হয়েছে ৫০ বার। সাফল্য এসেছে মাত্র ২৫ শতাংশ ক্ষেত্রে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications