উপসর্গ মৃদু হলেও ওমিক্রনকে মোটেই হালকা ভাবে নেওয়া চলবে না, হুঁশিয়ারি এইমসের

উপসর্গ মৃদু হলেও ওমিক্রনকে মোটেই হালকা ভাবে নেওয়া চলবে না, হুঁশিয়ারি এইমসের

গোটা দুনিয়ায় এই মুহূর্তে আরও একবার দাবানলের মত ছড়িয়ে পড়ছে করোনা। বাদ নেই ভারতও। ইতিমধ্যেই যে দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন বিশেষজ্ঞরা।

একদিকে করোনা, অন্যদিকে ওমিক্রণ। জোড়া ফলায় আতঙ্কিত বিশ্ববাসী। গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। জানা গিয়েছে, ইতিমধ্যে করোনার তৃতীয় ওয়েব এসে গিয়েছে ভারতে। অনেক কম সময়ের মধ্যে একসঙ্গে অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে সতর্ক করেছেন দিল্লির এইমসের নিউরো সার্জেন্ট ড.পি এস চন্দ্র। দেশে দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ঠিকই, কিন্তু সকলকে সতর্ক থাকতে হবে তার জন্য, এমনই হুঁশিয়ারি দিলেন এইমসের নিউরো সার্জেন্ট।

এইমসের চিকিৎসকের পরামর্শ

এইমসের চিকিৎসকের পরামর্শ

কয়েক সপ্তাহের মধ্যেই সংক্রমণ কমতে শুরু করবে। আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকায় যে পরিস্থিতি রয়েছে সেরকম হবে, কিন্তু সকলের আগে মনে রাখা উচিত রোগটি অত্যন্ত সংক্রমক। তাই প্রথমেই একে আটকে দিতে হবে। সেই কারণে সকলকে কোভিড বিধি মেনে চলতে হবে। প্রথমত মাস্ক ও স্যানিটাইজেশন বাধ্যতামূলক। মেনে চলতে হবে সোশ্যাল ডিসটেন্সিং। এখন বেশিরভাগ অফিসের কাজ চলছে বাড়ি থেকে। সেই বিষয়টি বজায় রাখতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করা চলবে না। কোনরকম জনসমাগম করা চলবে না। তবেই পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হবে। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রণ আরো বেশি সংক্রমক।

 এইমসের হুঁশিয়ারি

এইমসের হুঁশিয়ারি

দেশের করনা পরিস্থিতি এখন বিপদের সম্মুখে দাঁড়িয়ে আছে। গোটা দেশবাসীর উচিত এই সময়ে সতর্ক হওয়া। খারাপ সময়ে সঠিক কৌশল মেনে ভালো কিছু আশা করা উচিত সকলের। ডক্টর চন্দ্র হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্তকতা মেনে চলার ওপর জোর দিয়েছেন।

 হাসপাতাল পরিকাঠামো নিয়ে উদ্বেগ

হাসপাতাল পরিকাঠামো নিয়ে উদ্বেগ

হাসপাতালে ভর্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এইমসের এই চিকিৎসক। তিনি বলেছেন, "আমাদের দেশের জনসংখ্যা বিশাল। সেই জনসংখ্যার ১ শতাংশকেও যদি হাসপাতালে ভর্তি হতে হয় তাহলে সেই সংখ্যাটা বিশাল হয়ে দাঁড়াবে। আমরা কেউ চাই না হাসপাতালে পরিকাঠামো ভেঙে পড়ুক। দেশের নাগরিক হিসেবে সকলে সেই দিকটা লক্ষ্য রাখা উচিত। সামান্য সংক্রমণ মনে করে কখনোই অনিয়ম করা উচিত নয়। সঠিকভাবে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। শুধুমাত্র নিজের জন্য নয়, গোটা সমাজের ভালোর জন্য নিয়ম মেনে চলা প্রয়োজন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+