করোনার অল্প উপসর্গে সিটি স্ক্যান নয়, এক্স রে করানোর পরামর্শ চিকিৎসক রণদীপ গুলেরিয়ার
কোভিডের অল্প উপসর্গ থাকলেই যে সিটি স্ক্যান করাতে হবে, তার কোনও মানে নেই। এমনই বার্তা দিয়ে চিকিৎসক রণদীপ গুলেরিয়া পরামর্শ দিচ্ছেন যে করোনার অল্প উপসর্গ দেখলে এক্স রে করানোর । এইমসের এই বিশেষজ্ঞ চিকিৎসক তথা ডিরেক্টরের দাবি সিটিস্ক্যান কেবল কয়েকটি প্যাচ শো করবে। তাতে রোগ প্রশমনে অল্প উপসর্গে সেভাবে প্রবা ফেলবে না।

এদিন এক সাংবাদিক সম্মেলনে রণদীপ গুলেরিয়া বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ৩০ থেকে ৪০ শতাংশ করোনা রোগী উপসর্গহীন। তবে তাঁরা কোভিড পজিটিভ। তাঁরা অনেকেই সিটি স্ক্যান করাচ্ছেন। তাঁদের প্যাচ ধরা পড়ছে সিটি স্ক্যানে। তিনি জানান ৩০০-৪০০ এক্স রে-র সমান হল সিটি স্ক্যান। এই সিটি স্ক্যান থেকে ভবিষ্যতে ক্যানসারের সম্ভাবনা থেকে যায়। বাজে রেডিয়েশেনর মুখে মানুষ পড়তে পারে এই সমস্ত সিটিস্ক্যানের হাত ধরে। ফলে সমস্যা বাড়ে।
এইমসের ডিরেক্টর এই চিকিৎসকের পরামর্শ যদি নিজের স্বাস্থ্য সম্পর্কে কোনও সন্দেহ থাকে, বা উপসর্গ নিয়ে সন্দিহান হন , তাহলে এক্স রে করান। সেই এক্স রে রিপোর্ট দেখেই চিকিৎসক সঠিক পরামর্শ দিতে পারবেন যে এরপর সিটি স্ক্যান প্রয়োজন কি না।
রণদীপ গুলেরিয়ার মতে কোনও করোনা রোগী যদি অল্প উপসর্গের মধ্যে থাকেন ,তাহলে অবশ্যই রক্ত পরীক্ষার দরকার নেই। তিনি জানান অল্প উপসর্গের কোভিড রোগীদের স্বাভাবিক পোথ্য দিয়েই সারিয়ে ফেলা যাবে।












Click it and Unblock the Notifications