এবার 'চিনাম্মা'-কে মুখ্যমন্ত্রী দেখতে চায় এআইএডিএমকে

আম্মা ঘনিষ্ঠ শশীকলার এআইএডিএমকে-র শীর্ষপদের দায়িত্ব গ্রহণ করার মাত্র দুদিনের মাথায় তাঁকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী করার আর্জি উঠল।

চেন্নাই, ২ জানুয়ারি : আম্মা ঘনিষ্ঠ শশীকলার এআইএডিএমকে-র শীর্ষপদের দায়িত্ব গ্রহণ করার মাত্র দুদিনের মাথায় তাঁকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী করার আর্জি উঠল।

লোকসভার ডেপুটি স্পিকার তথা এআইএডিএমকে নেতা থাম্বিদুরাই চিনাম্মাকে দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের নেতৃত্ব দেওয়ারও আর্জি জানালেন, তাঁর কথায়, "দল এবং সরকারের কাজ যা আম্মা পুরো করে যেতে পারেননি তা শেষ করা তখনই সম্ভব যদি দল ও রাজ্য সরকারের নেতৃত্ব একজনের হাতেই থাকে।"

এবার 'চিনাম্মা'-কে মুখ্যমন্ত্রী দেখতে চায় এআইএডিএমকে

সদ্য নিয়োজিত এআইএডিএমকে সাধারণ সম্পাদক শশীকলার প্রশংসায় পঞ্চমুখ থাম্বুদুরাই ৪ পাতার একটি বিবৃতি দেন। তিনি জানিয়েছেন, সরকার ও দলের ভার আলাদা হাতে থাকার জন্য সরকারকেই সমস্যা মুখে পড়তে হয়েছে এমন অনেক উদাহরণ রয়েছে।

এই লিখিত বিবৃতিতে তাৎপর্যপূর্ণভাবে বর্তমান মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলবমের কোনও উল্লেখই নেই। শশীকলা সরকারের নেতৃত্বে এলে পন্নিরসেলবমের কী ভূমিকা হতে পারে সে বিষয়েও একটি শব্দের উল্লেখ নেই।

শশীকলাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে তিন দিন আগেই নিজেদের মত পুনর্ব্যক্ত করেছিলেন মুখ্যমন্ত্রী পন্নিরসেলবমের ক্যাবিনেচের তিন মন্ত্রী। এর পর আবার এদিন থাম্বিদুরাইয়ের আবেদনে দলের ভিতরই মুখ্যমন্ত্রী পন্নিরসেলবমের যে দ্রুত সমর্থন হারাচ্ছেন তা নিয়ে প্রশ্নই রইল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+