প্রয়াত এআইএডিএমকের বহিষ্কৃত প্রধান শশীকলার স্বামী এম নটরাজন

প্রয়াত হলেন জেলবন্দি এআইএডিএমকে প্রধান শশীকলার স্বামী এম নটরাজন। গুরুতর অসুস্থ অবস্থায় ৭৪ বছর বয়সী নটরাজনকে গত সপ্তাহে চেন্নাইয়ের গ্লেনিগেলস গ্লোবাল সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রয়াত হলেন জেলবন্দি এআইএডিএমকে প্রধান শশীকলার স্বামী এম নটরাজন। গুরুতর অসুস্থ অবস্থায় ৭৪ বছর বয়সী নটরাজনকে গত সপ্তাহে চেন্নাইয়ের গ্লেনিগেলস গ্লোবাল সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রয়াত এআইএডিএমকে প্রধান শশীকলার স্বামী এম নটরাজন

হাসপাতালের তরফে জানানো হয়েছে মঙ্গলবার ভোর ১.৩৫ নাগাদ মৃত্যু হয়েছে নটরাজনের।

শশীকলা বর্তমানে বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারে বন্দি। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় চার বছরের জেল হয়েছে তাঁর। তিনি সম্ভবত নটরাজনের শেষকৃত্যে যোগ দেবেন।
বুকে ইনফেকশন থাকায় নটরাজন মারুথাপ্পাকে ১৬ মার্চ চেন্নাইয়ের গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থা সংকটজনক হওয়ায় এরপর নটরাজনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতবছরের অক্টোবরে নটরাজনের অঙ্গ প্রতিস্থাপন হয়েছিল। এরপর সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। সেই সময় শশীকলা প্যারোলে মুক্ত হয়েছিলেন স্বামীকে দেখার জন্য।

শশীকলার সঙ্গে সরকারি জনসংযোগ আধিকারিক নটরাজনের বিয়ে হয়েছিল ৩৩ বছর আগে। তিনিই শশীকলাকে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

একসময় পোয়েস গার্ডেনের বাড়ি থেকে শশীকলা-নটরাজনকে বের পর্যন্ত করে দিয়েছিলেন জয়ললিতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+