দক্ষিণে নতুন জোটসঙ্গী পাকা করছে বিজেপি! স্বস্তিতে অমিত শাহরা

দক্ষিণ ভারতে লোকসভা নির্বাচনের আগে খানিক স্বস্তি পেল বিজেপি।

দক্ষিণ ভারতে কর্ণাটক বাদে সেভাবে কোনও রাজ্যে দাপাদাপি নেই বিজেপির। একটিমাত্র বড় জোটসঙ্গী ছিল অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইড়ুর তেলুগু দেশম পার্টি। তবে তাঁরাও গতবছরে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে। এই অবস্থায় দক্ষিণ ভারতে লোকসভা নির্বাচনের আগে খানিক স্বস্তি পেল বিজেপি।

দক্ষিণে নতুন জোটসঙ্গী পাকা করছে বিজেপি! স্বস্তিতে অমিত শাহরা

তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকে বিজেপির সঙ্গে জোট বেঁধে লোকসভা ভোটে লড়তে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন সেরাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে কোঅর্ডিনেটর ও পন্নিরসেলভম।

তিনি বলেছেন, কংগ্রেস ও ডিএমকে জোট বেঁধে ফেলেছে। তা ঘোষণাও হয়ে গিয়েছে। ফলে এআইএডিএমকে একা নির্বাচনে লড়বে না।

দক্ষিণে নতুন জোটসঙ্গী পাকা করছে বিজেপি! স্বস্তিতে অমিত শাহরা

কংগ্রেসের কেআর কুমারস্বামী এআইএডিএমকে দলকে চ্যালেঞ্জ করে বলেন তাঁরা জোট না গড়ে ভোটে লড়তে তৈরি কিনা। সেই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে পন্নিরসেলভম বলেছেন, সকলে একা লড়লে তাঁরাও তাই করবেন। তবে তামিলনাড়ু কংগ্রেস বহুদিন ধরে ডিএমকে-র ছাতার তলায় রয়েছে। ফলে তাঁদের একথা মানায় না বলেও পন্নিরসেলভম তোপ দেগেছেন।

বিভিন্ন সূত্রে খবর, এআইএডিএমকে ও বিজেপির মধ্যে দফায় দফায় কথা চলছে। ২০১৪ সালে এআইএডিএমকে যেমন একা লড়েছিলেন, সেরকম এবার হওয়ার সম্ভাবনা নেই। ফলে বিজেপির সঙ্গে জোট হচ্ছে ধরে নেওয়াই যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+