'ভয়ের নয়, ভবিষ্যতের সুযোগ'! গ্লোবাল সামিটে AI নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করলেন মোদী, আর কী বললেন?
কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই (AI) নিয়ে বিশ্বজুড়ে নানা সংশয় থাকলেও, ভারত এটিকে উন্নয়ন এবং সম্ভাবনার হাতিয়ার হিসেবেই দেখছে, এ কথা স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জাতীয় রাজধানীর ভারত মণ্ডপমে আয়োজিত 'ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬' (India AI Impact Summit 2026)-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে, কেউ এআই (AI)-কে ভয় হিসেবে দেখলেও, ভারতের কাছে এটি ভবিষ্যৎ গড়ার একটি শক্তি। তাঁর কথায়, "এআই (AI) এমনভাবে গড়ে তুলতে হবে যাতে মানুষ শুধু তথ্যের উৎস হয়ে না থাকে, বরং প্রযুক্তির আসল উপকারভোগী হয়।"
প্রধানমন্ত্রী 'ডেমোক্রেটাইজড এআই' (democratise AI)-এর উপর জোর দিয়েছেন। অর্থাৎ, এই প্রযুক্তি সবার জন্য উন্মুক্ত এবং সমান সুযোগের মাধ্যম হওয়া উচিত, বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলির জন্য।
এআই (AI)-কে তিনি মানবসভ্যতার এক বড় পরিবর্তনের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, 'ইতিহাসে যেমন কিছু প্রযুক্তিগত পরিবর্তন দেশগুলির ভবিষ্যৎ বদলে দিয়েছে, সেরকম এআইও একটি যুগান্তকারী শক্তি। এটি শুধুমাত্র মেশিনকে স্মার্ট করছে না, মানুষের ক্ষমতাকেও বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। তাই এআই (AI) কী করতে পারে সেটা আসল প্রশ্ন নয়, মানুষ এআই (AI) দিয়ে কী করবে, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।"
ভারতের শক্তির কথা তুলে ধরে মোদী বলেন, "বিশ্বের সবচেয়ে বড় যুব জনসংখ্যা এবং বিশাল প্রযুক্তি দক্ষতার ভাণ্ডার হল ভারতের বড় সম্পদ। প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেমের জোরে ভারত এমন এক এআই (AI) বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে, যা সবার উন্নয়ন এবং কল্যাণ নিশ্চিত করবে।"
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications