World Leaders as Toddlers: ছোটবেলায় কেমন দেখতে ছিলেন মোদী-বাইডেনরা? দেখে নিন এআই তৈরি ভিডিওতেই
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) একুশ শতকের বিজ্ঞান, প্রযুক্তির এক আশ্চর্য আবিষ্কার। মানুষ পরিশ্রম করে যে কাজ করতে পারে, অনায়াসেই তার অধিকাংশ করে ফেলছে এআই। এই প্রযুক্তি যেন জগতে নিয়ে এসেছে রক্তমাংসের মানুষের বিকল্প। বর্তমান রাষ্ট্রনেতাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় নরেন্দ্র মোদী, জো বাইডেন, ভ্লামিদির পুতিনরা। কিন্তু এই সমস্ত রাষ্ট্রনেতারা কেমন ছিলেন ছোটবেলায় দেখতে? সেটাই প্রকাশ করল এআই।
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দেখিয়েছে বর্তমানে রাষ্ট্রনেতাদের ছোটবেলার ছবি। এই তালিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার এক নায়কতন্ত্রী শাসক কিম জং, ফরাসি রাষ্ট্রপ্রধান এমানুয়েল ম্যাঁকো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহরাজ শরিফ, পোপ ফ্রান্সিস সহ অনেকেই।

সম্প্রতি এআই-তে দেখা যায় বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে। এক ভক্ত অমিতাভ বচ্চনের একটি ছবির এআই ভিডিও তৈরি করেছেন। যা দেখার পরে, বিগ বি এই এআই ভিডিয়োটি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন। নিজের ছবি থেকে তৈরি এআই ভিডিয়ো দেখে বিগ বি এতটাই অবাক হয়েছেন যে তিনি লিখেছেন, 'অলৌকিক ঘটনা.. আমার স্টিল ছবি কীভাবে অ্যানিমেটেড হয়ে গেল.. আমি কিছুই করিনি.. কেউ এআই ইমেজিং করেছে, যার ফলাফল এইরকম বেরিয়েছে। পরবর্তী কোথায় যেতে হবে।
এআই আবিষ্কারের ফলে বিভিন্ন কাজ আগের চেয়ে অনেক সহজ হয়ে গিয়েছে। আইটি সেক্টরে শুরু হয়েছে কর্মীছাঁটাই। যন্ত্রের মাধ্যমে যে কাজ সহজেই হয়ে যাচ্ছে, তার জন্য পারিশ্রমিক দিয়ে কর্মচারী রাখতে চাইছেন না সংস্থার মালিকেরা। মানুষের কাজ কম সময়ে নিখুঁত ভাবে করে দিচ্ছে এআই।
'মিস ইন্ডিয়া', 'মিস ইউনিভার্স' অতীত। এবার আসতে চলছে 'মিস এআই'। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) তৈরি মডেল এবং ইনফ্লুয়েন্সারদের নিয়ে সৌন্দর্য প্রতিযোগিতার আসর বসাচ্ছে ওয়ার্ল্ড এআই ক্রিয়েটার অ্যাওয়ার্ডস। বিশ্বব্যাপী এআই ক্রিয়েটারদের সৃজনশীলতাকে সম্মান জানাতেই এই প্রতিযোগিতার আয়োজন।
Narendra Modi: ভোটের আগে খেলায় মজে মোদী, প্রধানমন্ত্রী শুনলেন দেশের সেরা গেমারদের 'মন কি বাত’
'মিস এআই' পাবেন মোটা অঙ্কের পুরস্কারও, যা ভারতীয় মুদ্রায় ৪.১ লাখ টাকা। প্রতিযোগিতায় সব মিলিয়ে মোট ২০ হাজার ডলারের পুরস্কার থাকছে। ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৬.৭ লক্ষ টাকা। যদিও আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে ১০ মে বিজয়ীদের নাম ঘোষণার দিনই পুরস্কার দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে।












Click it and Unblock the Notifications