Road Accident: ট্রেলারের সঙ্গে ধাক্কায় সম্পূর্ণ তুবড়ে গেল গাড়ি! জাতীয় সড়কে মর্মান্তিক মৃত্যু ১০ জনের

Ahmedabad-Vadodara Expressway Road Accident: ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ১০ জনের। ট্রেলারের সঙ্গে ধাক্কায় সম্পূর্ণ তুবড়ে গেল গাড়ি। গুজরাতের আমদাবাদ (Ahmedabad)-বরোদা (Vadodara) এক্সপ্রেসওয়েতে বুধবার দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পরেই হাইওয়ে জুড়ে তীব্র যানজট (Ahmedabad-Vadodara Expressway Road Accident) তৈরি হয়।

Ahmedabad-Vadodara Expressway Road Accident

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরোদা থেকে আমদাবাদের দিকে যাচ্ছিল মারুতির একটি বড় গাড়ি। আমদাবাদ (Ahmedabad)-বরোদা (Vadodara) এক্সপ্রেসওয়ে ধরে এগোচ্ছিল। আর সেই সময় হঠাত করেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং ট্রেলার ট্রাকে পিছন থেকে ধাক্কা মারে গাড়িটি। আর তাতে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মর্মান্তিক ম্যতু হয় আটজনের। বাকি দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

গাড়িটি এমন ভাবে দুমড়ে মুচড়ে যায় যে দেহ উদ্ধার করতে রীতিমত বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। শেষমেশ গাড়ির একাংশ কেটে উদ্ধার করা হয় দেহগুলিকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় পুলিশের দাবি, গাড়িতে ১০ জন যাত্রী ছিল। সবারই মৃত্যু হয়েছে।

তবে কী ভাবে এই দুর্ঘটনা (Ahmedabad-Vadodara Expressway Road Accident) তা এখনও স্পষ্ট নয়। তবে মারুতি গাড়িটির প্রযুক্তিগত সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। যদিও সমস্ত কিছু গাড়ির ঠিক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনায় মৃত ১০ জনের পরিচয় এখনও জানা যায়নি। তা জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+