বিয়ের কয়েকঘণ্টার মধ্যে ডিভোর্স! আহমেদাবাদে তৈরি হল নয়া রেকর্ড

আহমেদাবাদের এক দম্পতি সাতপাঁকে বাঁধা পড়ার কয়েক ঘণ্টার মধ্যে ডিভোর্স করে চমকে দিলেন সবাইকে।

এটাই কি বিয়ের পর হওয়া সবচেয়ে তাড়াতাড়ি বিচ্ছেদের ঘটনা? এই নিয়ে এখন পরিসংখ্যান ঘেঁটে দেখার পালা চলছে। কারণ আহমেদাবাদের এক দম্পতি সাতপাঁকে বাঁধা পড়ার কয়েক ঘণ্টার মধ্যে ডিভোর্স করে চমকে দিলেন সবাইকে। বিয়ের পর বিচ্ছেদ নিয়ে সারা বিশ্বে নানা ঘটনা শোনা যায়। তবে এই ঘটনা যেন সকলকে চমকে দিয়েছে।

বিয়ের কয়েকঘণ্টার মধ্যে ডিভোর্স! আহমেদাবাদে তৈরি হল নয়া রেকর্ড

দম্পতির বিয়ে হয় আহমেদাবাদে। খুব শান্তিপূর্ণভাবেই বিয়ে হয় বলে জানা গিয়েছে। প্রণয় পর্ব মিটে যাওয়ার পরে দুজনে ডিনার টেবলে বসেন খাওয়া সারতে। সেখানেই এককথা-দুকথায় শুরু হয় বচসা। তারপরে ব্যাপক ঝগড়া।

কিছুক্ষণের মধ্যেই ঘটনা এতদূর গড়িয়ে যায় যে, কনেযাত্রী ও বরযাত্রীরাও একে অপরকে থালা-গেলাস ছুঁড়তে শুরু করেন। এই ঘটনার পর পুলিশ ডাকা হয়। তবে পুলিশের এখানে কিছু করার ছিল না। তাঁরা নীরব দর্শকের ভূমিকা পালন করে।

শেষ অবধি নবদম্পতিই ঠিক করেন যে তাঁরা বিবাহ বিচ্ছেদ করবেন। সঙ্গে সঙ্গে দুই পক্ষই উকিল ডেকে আনে। সকলের সামনেই যৌথ সহমতিতে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন নবদম্পতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+