রাজ্যসভা দিয়ে শুরু, এবার আরও বড় নির্বাচনে জোটের লক্ষ্যে মমতা- সনিয়া

দিল্লিতে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ আহমেদ প্যাটেল, শুক্রবার বৈঠক সনিয়া গান্ধীর সঙ্গে। বিরোধী শিবিরের শক্তি ঝালিয়ে নিতেই এই বৈঠক বলে মত রাজনৈতিক মহলের।

শুক্রবারই দিল্লিতে কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় মমতার সঙ্গে দেখা করতে যান সনিয়ার দূত ও সদ্য় জয়ী রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল। ফলে এবারের মমতার দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্যসভা দিয়ে শুরু, এবার আরও বড় নির্বাচনে জোটের লক্ষ্যে মমতা- সনিয়া

প্রথমে রাষ্ট্রপতি, তারপর উপরাষ্ট্রপতি ও রাজ্যসভা নির্বাচনে বারবার বিজেপিকে ঠেকাতে একজোট হয়েছে বিরোধী শিবির। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির সঙ্গে পেরে না উঠলেও খোদ মোদীর রাজ্য থেকেই আহমেদ প্যাটেলকে রাজ্যসভায় পাঠাতে পারায় বিজেপিকে একটা জবাব অন্তত দিতে পেরেছে কংগ্রেস। এবার তাই নতুন করে শক্তি সঞ্চয় করে এক হচ্ছে বিরোধী শিবির। যার প্রথম পদক্ষেপ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর।

শুক্রবার সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর নেতৃত্বে বৈঠকে বসছে বিরোধী দলগুলি। এরপর মমতা- সনিয়ার একান্তে বৈঠক করারও কথা আছে। কিন্তু তার আগে বৃহস্পতিবার সন্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান সনিয়া গান্ধীর দূত আহমেদ প্যাটেল। রাজনৈতিক মহলের মতে, অন্যতম বিরোধী মুখ মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সংসদের শীতকালীন অধিবেশন পর্যন্ত কীভাবে বিজেপি বিরোধী শক্তিগুলিকে এক জায়গায় নিয়ে আসা যায় তা নিয়েই কর্মসূচি ঠিক করবেন সনিয়া। পাশাপাশি এই তিন মাস বিজেপিকে কোনঠাসা করতে কর্মসূচি নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে নিজেদের মধ্যে সম্পর্কটাও আরও একবার ঝালিয়ে নেওয়া হবে বলে মত রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+