Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Union Budget 2024: বাজেট অধিবেশনের আগে বড় সিদ্ধান্ত, ১৪ সাংসদের সাসপেনশন প্রত্যাহার রাজ্যসভায়

দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট অধিবেশন শুরু হল আজ থেকে। রাষ্ট্রপতির ভাষণ দিয়েই শুরু হচ্ছে অধিবেশন। দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটে যাতে সব সাংসদরা উপস্থিত থাকতে পারেন তার জন্য আগেই সাসপেনশন প্রত্যাহার করা হল। রাজ্যসভায় বিরোধী দলের ১৪ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।

লোকসভার শীতকালীন অধিবেশনে নির্বিচারে একের পর এক বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করা হয়েছিল। প্রায় ১৮২ জন সাংসদকে দুই কক্ষে সাসপেন্ড করা হয় তার মধ্যে সর্বাধিক ছিল রাজ্যসভার সাংসদ সংখ্যা। রাজ্যসভার বিরোধী দলের প্রায় সব সাংসদকেই সাসপেন্ড করে দিয়েছিলেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। আবার বাজেট অধিবেশনের আগে ১৮ সাংসদের সাসপেনশন প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

Union Budget 2024

আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্যদিয়ে শুরু হল দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট। পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে না মোদী সরকার। অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। যদিও প্রধানমন্ত্রী মোদী বার্তা দিয়েছেন ফিরে এসে তিনি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। অর্থাৎ ফের ক্ষমতায় মোদী সরকার ফিরবে সেটা তিনি এক কথায় নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন দেশবাসীকে। সেই সঙ্গে বিরোধী দলের সাংসদদে সংসদে শৃঙ্খলার সঙ্গে আচরণ করার বার্তা দিয়েছেন।

শীতকালীন অধিবেশনে বিরোধী দলের সাংসদরা যেভাবে আচরণ করেছে সংসদের ভেতরে তাতে গণতন্ত্রের শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। বিরোধী দলের সাংসদরা সংসদ অধিবেশনের অভ্যন্তরে যে আচরণ করেছেন তা মেনে নেওয়া যায় না। তাই তাঁদের বাজেট অধিবেশনে সংযত থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত উল্লেখ্য শীতকালীন অধিবেশনে রেকর্ড সংখ্যক বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করা হয়েছিল। লোকসভা চত্ত্বরে তার প্রতিবাদে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন লাগাতার। ধর্না দেওয়ার সময় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নকল করে রসিকতা করতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তার আবার ভিডিও করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দেশের উপরাষ্ট্রপতিকে নিয়ে এই ধরনের আচরণ মেনে নেওয়া যায়না বলে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+