শিয়রে রাজ্যসভা নির্বাচন, যোগাযোগ করছে বিজেপি বিধায়করা দাবি করলেন মহারাষ্ট্রের মন্ত্রী

-রাজ্যসভা ভোটের আগে সংকট বাড়ছে বিজেপির। মহারাষ্ট্রের জোট সরকারের মন্ত্রী জয়ন্ত পাটিল দাবি করেছেন রাজ্যের ১৪ থেকে ১৫ জন বিজেপি বিধায়ক যোগাযোগ করেছেন তাঁদের সঙ্গে।

রাজ্যসভা ভোটের আগে সংকট বাড়ছে বিজেপির। মহারাষ্ট্রের মহা আগাড়ি জোট সরকারের মন্ত্রী জয়ন্ত পাটিল দাবি করেছেন রাজ্যের ১৪ থেকে ১৫ জন বিজেপি বিধায়ক যোগাযোগ করেছেন তাঁদের সঙ্গে। কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে বিরোধী দলের নেতাদের ভাঙানোর মত কাজ তাঁরা করবেন না বলে জানিয়েছেন জয়ন্ত পাটিল।

মহারাষ্ট্র বিজেপিতে সংকট

মহারাষ্ট্র বিজেপিতে সংকট

মহারাষ্ট্র এনসিপির প্রধান জয়ন্ত পাটিল দাবি করেছেন রাজ্যের ১৪ থেকে ১৫ জন বিজেপি বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিজেপির অন্দরে যে অসন্তোষ তৈরি হয়েছে সেটা তাঁরা বুঝতে পারছেন বলে জানিয়েছেন। কিন্তু কোনও ভাবেই বিরোধীদল ভাঙানোতে বিশ্বাসী নন তাঁরা। তাই ক্ষুব্ধ বিজেপি নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলবেন তাঁরা। এমনই জানিয়েছেন জয়ন্ত পাটিল। বিজেপি অপারেশন লোটাসের নামে েযটা করছে সেটা কোনও ভাবেই মহারাষ্ট্রের জোট সরকার করবে না বলে জানিয়েছেন জয়ন্ত পাটিল।

মধ্যপ্রদেশে কমলনাথ সরকার ফেলার চেষ্টা

মধ্যপ্রদেশে কমলনাথ সরকার ফেলার চেষ্টা

মধ্যপ্রদেশে কমলনাথ সরকার ফেলার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। এমনই অভিযোগ উঠেছে। কমলনাথের প্রতি ক্ষুব্ধ ১০ কংগ্রেস বিধায়ক বেঙ্গালুরু উড়ে িগয়েছেন। তাঁরা পদত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই চক্রান্তের পিছনে বিজেপির হাত আছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। এনসিপি অভিযোগ করেছে, বিজেপি ক্ষমতা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।

রাজ্যসভায় চাপে বিজেপি

রাজ্যসভায় চাপে বিজেপি

আগামী ২৬ মার্চ রাজ্যসভায় নির্বাচন। এবার বেশ চাপেই রয়েছে বিেজপি। মনে করা হচ্ছে প্রায় অর্ধেক হয়ে যাবে বিজেপির আসন। তার উপরে মহারাষ্ট্রে বিজেপি নেতাদের অসন্তোষ আরও চাপ বাড়িয়েছে। কারণ রাজ্যসভায় অনেকগুলি আসন রয়েছে মহারাষ্ট্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+