ভোট জিততে তেলাঙ্গানায় প্রার্থীদের হাতিয়ার 'পেঁচা' দিয়ে কালা জাদু, লক্ষ লক্ষ টাকায় বিকোচ্ছে নিশাচর
তেলেঙ্গানায় যুক্ত হয়েছে কালা জাদুর ট্রেন্ড। এই কালা জাদুতে ভর করেই তেলাঙ্গানায় ভোট প্রার্থীরা একে অপরকে হারানোর খেলায় নেমেছেন।
ভোটে জিততে কত কিছুই না হয়। রিগিং, বুথ দখল, হুমকি, হিংসা, খুনোখুনি - কোনও কিছুই বাদ যায় না। তবে তেলেঙ্গানায় যুক্ত হয়েছে নতুন একটি ট্রেন্ড। তা হল কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক। এই কালা জাদুতে ভর করেই তেলাঙ্গানায় ভোট প্রার্থীরা একে অপরকে হারানোর খেলায় নেমেছেন। আর এই কালা জাদু সম্পন্ন করতে ব্যবহার করা হচ্ছে নিশাচর প্রাণী পেঁচা।

পেঁচার চাহিদা
ঘটনাটি প্রথম ধরা পড়েছে পাশের রাজ্য কর্ণাটকে। দুইজন চোরাশিকারীকে গ্রেফতার করে বন বিভাগের কর্মীরা। তাদের থেকেই গোটা ঘটনা সামনে আসে। জানতে পারা গিয়েছে, পাশের রাজ্যে তেলাঙ্গানায় ভোটের মুখে পেঁচার চাহিদা নাকি বেড়ে গিয়েছে।

চলছে চোরাশিকার
বন বিভাগের আধিকারিকরা জানতে পেরেছেন, রাজনীতিবিদেরা ভোটে জিততে এই পেঁচা ব্যবহার করে বিরোধীদের ওপরে কালা জাদু করছেন। তাতেই পেঁচা ব্যবহার হচ্ছে। যার ফলে পেঁচার চাহিদা বেড়ে গিয়েছে।

পেঁচা দিয়ে কালা জাদু
ভারতীয় জনপ্রিয় কুংসষ্কারগুলির মধ্যে অন্যতম হল, পেঁচা খারাপ ভাগ্য বয়ে আনে। মনে করা হয়, যদি পেঁচার শরীরের নানা অংশ যেমন মাথা, ঠোঁট, চোখ, পালক ইত্যাদি মন্ত্রপুতঃ করে বিরোধীদের ঘরে ফেলা হয় তাহলে তাদের দুর্ভাগ্য নিশ্চিতভাবে বয়ে আসবে। আর যিনি কালা জাদু করছেন, তিনি নিজের উদ্দেশ্যে বিজয়ী হবেন।

অনেক দামে পেঁচা বিক্রি
চোরাশিকারীদের কাছ থেকে ৩-৪ লক্ষ টাকায় এক একটি পেঁচা কেনা হচ্ছে। ভোট যত এগিয়ে এসেছে, ততই দাম বেড়েছে। সেই চাহিদার যোগান দিতেই কর্ণাটক সীমান্ত দিয়ে চোরাপথে পেঁচা ঢুকছে তেলাঙ্গানায়। যার ফলে সীমান্ত এলাকায় পুলিশ নজরদারি বাড়িয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications