দিল্লিতে বৈঠক সেরেই বাংলার পথে বিবেক দুবে সহ চার বিশেষ পর্যবেক্ষক

অবাধ এবং সুষ্ঠ ভাবে ভোট করানোটাই বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। শান্তিপূর্ণ ভোট করাতে নজিরবিহীনভাবে দুজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন।

অবাধ এবং সুষ্ঠ ভাবে ভোট করানোটাই বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। শান্তিপূর্ণ ভোট করাতে নজিরবিহীনভাবে দুজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। সূত্রের খবর, খুব শিঘ্রই কলকাতায় পা রাখবেন পর্যবেক্ষকরা। আর তাঁর আগে বৈঠক করার কথা রয়েছে তাঁদের।

বৃহস্পতিবারেই হবে এই বৈঠক

বৃহস্পতিবারেই হবে এই বৈঠক

বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং মৃণাল কান্তি দাস, বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক, বিশেষ আয়-ব্যয় পর্যবেক্ষক মুরলি কুমার খুব শিঘ্রই বাংলায় চলে আসার কথা রয়েছে। আর এখানে আসার আগে বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছবেন তাঁরা। জানা গিয়েছে, দিল্লিতে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের মুখোমুখি হবেন বাংলার জন্যে নিযুক্ত এই পর্যবেক্ষকরা। বৈঠকে উপস্থিত থাকবেন সুনীল আরোরা। বাংলায় পা রাখার আগে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিবেক দুবের বাংলায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে শান্তিপূর্ণ ভোট করাতে কি ব্যবস্থা কিংবা কীভাবে চলতে হতে পারে সে বিষয়ে এই বৈঠকে রূপরেখা তৈরি হতে পারে বলে খবর।

বৈঠকে পর্যবেক্ষকদের সতর্ক করল কমিশন

বৈঠকে পর্যবেক্ষকদের সতর্ক করল কমিশন

অন্যদিকে বুধবার গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে। অনলাইনের মাধ্যমে এই বৈঠক হয়। কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে অনলাইনের মাধ্যমে বৈঠক করেন। যেখানে পর্যবেক্ষকদের সতর্ক করা হয় বলে জানা গিয়েছে। বাংলার ভোটে বিশেষ পর্যবেক্ষককে সাসপেন্ডের মতো ঘটনাও ঘটেছে। সেখানে দাঁড়িয়ে এবার ভোটে এমন যাতে কোনও ঘটনা না ঘটে সেদিকে বিশেষ খেয়ার রাখার জন্যে বলা হয়। কমিশনের সতর্কবার্তা, ভোট প্রক্রিয়া ছাড়া অন্য কোন কাজ যাতে পর্যবেক্ষকরা না করেন। এমনকি কোনওভাবে যাতে পক্ষপাতদুষ্ট না হন তা নিয়েও পর্যবেক্ষকদের সতর্ক করেছে কমিশন।

প্রতি জেলায় তিনজন করে পুলিশ পর্যবেক্ষক থাকবেন

প্রতি জেলায় তিনজন করে পুলিশ পর্যবেক্ষক থাকবেন

এবারের ভোট হোক অবাধ এবং শান্তিপূর্ণ। আর সেভাবেই এগোচ্ছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার আগেই চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে এরিয়া ডোমিনেশনের কাজ। আরও কড়া কমিশন এবার। প্রতি জেলায় তিনজন করে পুলিশ পর্যবেক্ষক থাকবেন। এর আগে ২০১৬ বিধানসভা নির্বাচনে প্রতি জেলায় একটি করে পুলিশ পর্যবেক্ষক ছিলেন। এবারে দুজন করে সাধারণ পর্যবেক্ষক একটি বিধানসভা কেন্দ্রে থাকবেন, যেখানে ২০১৬ বিধানসভা নির্বাচনে দুটি বিধানসভা কেন্দ্রে একজন করে সাধারণ পর্যবেক্ষক ছিলেন। ৮ দফা বিধানসভা নির্বাচনে এবারে থাকছেন ৫০০ জন পর্যবেক্ষক, এমনটাই কমিশন সূত্রের খবর। ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচনের জন্য নয়জন আয়-ব্যয় পর্যবেক্ষক এবং দ্বিতীয় দফার নির্বাচনের জন্য আটজন আয়-ব্যয় পর্যবেক্ষক রাজ্যে এসে তাঁদের কাজ শুরু করে দিয়েছেন।

সপ্তাহ শেষেই বাংলায় বিশেষ পর্যবেক্ষক

সপ্তাহ শেষেই বাংলায় বিশেষ পর্যবেক্ষক

আজ গুরুত্বপূর্ণ বৈঠক কমিশনে। সেই বৈঠক শেষ করেই রাজ্যে বিশেষ পর্যবেক্ষকরা। ৬ মার্চ কিংবা ৭ এই মার্চ শহরে পা রাখবেন তাঁরা। তাঁদের মধ্যে রয়েছেন, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং মৃণাল কান্তি দাস, বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক, বিশেষ আয়-ব্যয় পর্যবেক্ষক মুরলি কুমার। জানা গিয়েছে, বাংলায় পা রেখেই নিজেদের কাজ বুঝে নেবেন পর্যবেক্ষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+