Rajasthan Assembly Election 2023: শাসকদলে বড় ধাক্কা! বিজেপিতে যোগ প্রাক্তন মন্ত্রী সহ একাধিক নেতার

Rajasthan Assembly Election 2023: ভোটের আগেই বড় ধাক্কা। কংগ্রেস ছেড়ে বিজেপি যোগ একাধিক শীর্ষ নেতার। আর সেই তালিকায় সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন বিধায়কও রয়েছেন। আজ শনিবার জয়পুরে বিজেপির তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। আর সেখানেই একাধিক শীর্ষ কংগ্রেস নেতা বিজেপি যোগ দেন।

আগামী ২৫ নভেম্বর রাজস্থানে ভোট (Rajasthan Assembly Election 2023) রয়েছে। আর সেই ভোটের আগে একের পর এক কংগ্রেস নেতার দলত্যাগ বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। গত কয়েকদিন আগেই কংগ্রেস ছাড়েন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ঘনিষ্ঠ নেতা রামেশ্বর দাদইচ (Rameshwar Dadhich)। যিনি যোধপুরের প্রাক্তন মেয়রও ছিলেন।

Rajasthan Assembly Election 2023

কিন্ত্য এবার রামেশ্বরকে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়নি। আর এরপরেই আগামী রাজস্থান বিধানসভা নির্বাচনে (Rajasthan Assembly Election 2023) সোরসাগর আসন (Soorsagar constituency) থেকে নির্দল হয়ে মনোনয়ন জমা দেন। যা নিয়ে কংগ্রেসের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ে। আর এরপরেই বিজেপিতে যোগ দেন রামেশ্বর দাদইচ।

আর সেই রেশ কাটতে না কাটতেই ফের শাসকদল কংগ্রেসে ভাঙন ধরাল বিজেপি। জয়পুর (Rural) লোকসভার বিজেপি সাংসদ রাজবেন্দ্র সিং রাঠোরে র উপস্থিতিতে এদিন বিজেপিতে যোগ দেন একগুচ্ছ কংগ্রেস নেতা। আর সেই তালিকায় রয়েছেন রাজস্থানের প্রাক্তন মন্ত্রী রাম গোপাল বৈরো (Ram Gopal Bairwa), রয়েছেন প্রাক্তন বিধায়ক অশোক তানওয়ার (Ashok Tanwar) সহ একাধিক কংগ্রেস নেতা-কর্মী।

ভোটের আগে একের পর এক কংগ্রেস নেতার দলত্যাগ ভোটে প্রভাব ফেলবে বলেই আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। যদিও তা মানতে নারাজ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, দেশের মানুষ বেকারত্ব, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে ক্লান্ত। বিজেপিকে কেউ চায় না। যারা কংগ্রেস ছেড়ে গিয়েছেন তাঁদের জন্যে ভোটের কোনও প্রভাব পড়বে না বলেই দাবি স্থানীয় কংগ্রেস নেতৃত্বের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+