২০১৯ -এ 'মোদী সরকার' আসছে ধরে নিয়ে আমলাদের কোন নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী!
লোকসভা ভোট যুদ্ধ জয়ে কার্যত ১০০ শতাংশ আত্মবিশ্বাসী মোদী। ফের একবার মসনদ দখল করে তিনি ও তাঁর সরকার কী করতে চলেছে, তা নিয়ে কার্যত ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল।
লোকসভা ভোট যুদ্ধ জয়ে কার্যত ১০০ শতাংশ আত্মবিশ্বাসী মোদী। ফের একবার মসনদ দখল করে তিনি ও তাঁর সরকার কী করতে চলেছে, তা নিয়ে কার্যত ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল। আগামী ২৩ মে যদিও লোকসভা নির্বাচনের ফলাফলের খতিয়ান দেবে ,তবে তার অনেক আগে থেকেই আত্মবিশ্বাসী মোদী। আর তার প্রমাণ উঠএ এলো প্রধানমন্ত্রীর দফতরের নয়া নির্দেশ থেকে।

আমলাদের নির্দেশ
নীতি আয়োগ ও মুখ্য উপদেষ্টাকে আগামী ১০০ দিনের কাজের যাবতীয় ব্লু প্রিন্ট তৈরি করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে। জানা গিয়েছে, নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেও রীতিমত ফোকাসড নরেন্দ্র মোদী।

কোন বিষয়ে জোর দেওয়া হয়েছে?
সূত্রের দাবি, বারবার মোদী সরকারের তরফে জিডিপি বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানের ওপরও গুরুত্ব দিতে বলা হয়েয়ে প্রধানমন্ত্রীর দফতরের তরফে।

২০৪৭ এর দিকে তাকিয়ে গেমপ্ল্যান!
আগামী ১০০ দিনের ব্লুপ্রিন্টে মোদী সরকারের তরফে ২০৪৭ সালের দিকে তাকিয়ে নীতি নির্ধারণের কথা বলা হয়েছে। সেদিক থেকে গ্যাস,তৈল, খণিজ সমস্ত দিক থেকেই উন্নয়নের কথা ভেবে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

কোন দিকগুলি ফোকাসে থাকছে মোদী সরকারের?
দক্ষিণ ভারতের একাধিক নদীকে ইন্টারলিঙ্ক করার বিষয়টির ওপর জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর তরফে এসেছে বলে জানা গিয়েছে। এছাড়াও দেশের একাধিক জায়গায় বাঁধ নির্মাণ। চিন সীমান্তে ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণ সমস্ত দিকের বিষয়ের ওপরেই নজর দেওয়ার নির্দেশ এসেছে বলে খবর।












Click it and Unblock the Notifications