ভোটের আগে তামিলনাড়ুতে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি, এডিএমকে আর শশীকলার মধ্যে মধ্যস্থতায় পদ্মশিবির
ভোটের আগে তামিলনাড়ুতে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি, এডিএমকে আর শশীকলার মধ্যে মধ্যস্থতায় পদ্মশিবির
এগিয়ে আসছে তামিলনাড়ুর বিধানসভা ভোট। তারই মধ্যে শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে িডএমকে। এদিকে একাধিক বিরোধে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে অডিএমকে। ভোটে আর জয়ললিতার দলকে ক্ষমতা ফেরানো যাবে না আঁচ করেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে পদ্মশিবির। এডিএমকের মূল শাখার সঙ্গে প্রভাবশালী শশীকলার বিরোধ মেটাতে তৎপর হয়েছে বিজেপি।

দ্বন্দ্বে জর্জরিত এডিএমকে
জয়ললিতার মৃত্যুর পরেই এডিএমকের অন্দরে দ্বন্দ্ব প্রকট হতে শুরু করে। জয়ললিতা ঘনিষ্ঠ শশীকলার সঙ্গে পালানিস্বামীদের বিরোধ চরমে ওঠে। শেষে দুর্নীতির দায়ে জেলে যেতে হয় শশীকলাকে। অন্যদিকে ক্ষমতা ছাড়তে নারাজ পালানীস্বামী। এই নিয়ে দুই শিবিরের প্রবল দ্বন্দ্বে শেষে শশীকলাপন্থী দিনকরণের হাতে মুখ্যমন্ত্রীত্ব দেওয়া হলেও পালানিস্বামীকে উপ মুখ্যমন্ত্রী পদে বসানো হয়।

জেলে শশীকলা
জয়ললীতার ক্ষমতার অপব্যবহার এবং বিপুল অর্থ তছরূপের অভিযোগে জেলে পাঠানো হয় জয়ললিতা ঘনিষ্ঠ শশীকলাকে। জয়ললীতার ছায়াসঙ্গী বলা হত শশীকলাকে। এমন পরম বন্ধু জয়ললিতাকে হত্যার চক্রান্ত করেছিল বলে অভিযোগ। বিপুর পরিমান আর্থিক দুর্নীতির অভিযোগে শশীকলাকে কারাদণ্ডের সাজা দেয় মাদ্রাজ হাইকোর্ট।

ঘুঁটি সাজাচ্ছে বিজেপি
এগিকে তামিলনাড়ুতে এগিয়ে আসছে বিধানসভা ভোট। তার আগে শাসকদলের অন্দর্দ্বন্দ্ব মেটােত তৎপর হয়ে উঠেছে বিজেপি। যেভাবেই হোক শশীকলার সঙ্গে এডিএমকে-র মূল স্রোতের বিবাদ মেটাতে চাইছে বিজেপি। তার জন্য পালানিস্বামী এবং দিনকরণের সঙ্গে একাধিকবার আলোচনাও করেছে বিজেপি। সূত্রের খবর শশীকলার সঙ্গে পালানিস্বামীদের মধ্যস্থতা করতে চলেছে বিজেপি।

শক্তি বাড়াচ্ছে ডিএমকে
এদিকে শক্তিবাড়াতে শুরু করেছে ডিএমকে। করুণানিধির মৃত্যুর পর দলের দায়িত্ব হাতে পেয়েছেন স্ট্যালিন। নতুন করে এডিএমকে-কে পরাস্ত করার ঘুঁটি সাজাতে শুরু করেছেন তিনি। এডিএমকের অন্তর্দ্বন্দ্বকে হাতিয়ার করতে শুরু করে গিয়েছে ডিএমকে। তার উপরে করোনা সংক্রমণ বেড়ে চলায় আরও সুবিধাজনক জায়গায় চলে গিয়েছে ডিএমকের সরকার বিরোধী প্রচার।












Click it and Unblock the Notifications