Vande Bharat Express Train: এই রুটেও এবার চলবে নতুন একটা বন্দে ভারত! ঘোষণা করে দিলেন রেলমন্ত্রী নিজেই

Vande Bharat Express Train: সামনেই বিহার নির্বাচন (Bihar Vote 2025)! আর তার আগেই সে রাজ্যের যাত্রীদের জন্য সুখবর। খুব শীঘ্রই নতুন একটি বন্দে ভারত পেতে পারে সে রাজ্য। এমনটাই জানিয়েছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, বিহারের রাজধানী পাটনা থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যেই এই ট্রেন চলবে বলে ঘোষণা। চলতি বছরের অক্টোবর-নভেম্বর নাগাদ এবার বিহারে বিধানসভা নির্বাচন হতে পারে।

আর সেদিকে নজর রেখেই সে রাজ্যকে নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। যা পাটনা এবং গোরক্ষপুরের মধ্যে চলবে বলে জানা যাচ্ছে। নয়া এই ট্রেন চালু হলে বিহার এবং উত্তরপ্রদেশের মধ্যে যাত্রী চলাচল অনেকটাই সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

Vande Bharat Express Train

বর্তমানে বিহার থেকে চারটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চলছে। বেশির ভাগ ট্রেনই চলে পাটনা থেকে। আছে পাটনা-হাওড়া, রাঁচি, লখনউ, টাটা নগর। আর এই তালিকায় যুক্ত হবে পাটনা এবং গোরক্ষপুর বন্দে ভারত এক্সপ্রেস। শুধু তাই নয়, বন্দে ভারত পাটনা থেকে ছাপড়া এবং সিওয়ান হয়ে গোরখপুর পর্যন্ত চালানো যেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে পুরো রুট এখনো চূড়ান্ত হয়নি। এই বিষয়ে রেলের তরফেও কিছু ঘোষণা হয়নি।

Vande Bharat Express Train: পাটনা থেকে ভাগলপুর বন্দে ভারত?

এছাড়াও পাটনা থেকে ভাগলপুরের মধ্যেও একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালানো হতে পারে। আগামী ২৪ ফেব্রুয়ারি বিহারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাগপুরের কৃষি বিভাগের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে তাঁর। সেই সময় ভাগলপুর থেকে পাটনার মধ্যে নয়া একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। রেলের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও ঘোষণা না হলেও যাবতীয় প্রস্তুতি রাখা হচ্ছে বলেই খবর।

অমৃত ভারত ট্রেন চলবে মুজাফফরপুর থেকে দিল্লি পর্যন্ত

শুধু তাই নয়, একটি অমৃত ভারত ট্রেনও চলতে পারে। আর তা মুজাফফরপুর থেকে দিল্লি পর্যন্ত চলতে পারে বলে খবর। শুধু তাই নয়, নমো ভারত ট্রেন চালানো হবে বলেও ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, পাটনা এবং মুজাফফরপুরের মধ্যে চলবে এই ট্রেন। এজন্য নারকাটিয়াগঞ্জ, রাক্সৌল, সীতামারহি, দারভাঙ্গা রেললাইনের পরিকাঠামো আরও উন্নত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। আর তাতে বিহারে ট্রেন নেটওয়ার্ক আরও মজবুত হবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+