২৬ এর বিধানসভা ভোটের আগে ঘুঁটি সাজিয়ে ফেললেন চাণক্য! পুরানো 'বন্ধু'র সঙ্গেই হাত মেলালেন শাহ
BJP-AIADMK Alliance: আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে! বিজেপির কাছে এই রাজ্য খুবই গুরুত্বপূর্ণ। আর তাই নির্বাচনের কয়েকমাস আগে থেকেই 'তামিলনাড়ু দখলে' ঘুঁটি সাজিয়ে ফেললেন 'চাণক্য' অমিত শাহ। আর সেই লক্ষ্যেই ফের একবার 'পুরানো বন্ধু' অর্থাৎ AIADMK এর সঙ্গে জোট করল বিজেপি (BJP announces alliance with AIADMK) । তামিলনাড়ু সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আর এই সফরেই এই বিষয়ে AIADMK প্রধান পালানিস্বামীর ( AIADMK leader Edappadi K Palaniswami) সঙ্গে দীর্ঘ বৈঠক করেন শাহ। আর এরপরেই জোট বেধে (BJP-AIADMK Alliance) তামিলনাড়ুতে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই'য়ের ঘোষণা করা হয়।

শুধু তাই নয়, এই বিষয়ে AIADMK এবং BJP নেতারা যৌথ সাংবাদিক বৈঠকও করেন। আর সেখানেই অমিত শাহ বলেন, তামিলনাড়ু বিধানসভা নির্বাচন এআইএডিএমকে, বিজেপি এবং সমস্ত জোট শরিকরা এনডিএ হিসেবে একসাথে লড়বে। আলোচনার ভিত্তিতেই যৌথ ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
BJP-AIADMK Alliance: আরও কি বললেন শাহ?
এদিন যৌথ সাংবাদিক (BJP-AIADMK Alliance) বৈঠকে শাহ আরও বলেন, এআইএডিএমকে-র কোনও শর্ত বা দাবি নেই। আমরা এআইএডিএমকে-র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না। তবে এই জোট আগামী বিধানসভা নির্বাচনে দুই দল অর্থাৎ বিজেপি এবং এআইডিএমকে সুবিধা দেবে বলেও এদিন দাবি করেন শাহ। রাজনৈতিকমহলের মতে, এই জোট দক্ষিণে বিজেপিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। শাহ বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা, ডিএমকে পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দেবে। এমনকী ডিএমকে ডিলিমিটেশনের বিষয়টিকে তুলে তীব্র নিন্দা জানান শাহ।
#WATCH | Chennai, Tamil Nadu: AIADMK and BJP leaders have decided that AIADMK, BJP and all the alliance parties will contest the upcoming Vidhan Sabha elections in Tamil Nadu together as NDA: Union Home Minister Amit Shah pic.twitter.com/YaS3S6yfSq
— ANI (@ANI) April 11, 2025
BJP-AIADMK Alliance: মোদী-পালানিস্বামীর নেতৃত্বে নির্বাচন -
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে এই জোট (BJP-AIADMK Alliance) গুরুত্বপূর্ণ ব্যাখযা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী মোদী এবং এআইএডিএমকে নেতা পালানিস্বামীর নেতৃত্বে লড়াই করা হবে। রাজ্যের একাধিক ইস্যুকে সামনে রেখে ময়দানে নামা হবে। মানুষের কাছে যাওয়া হবে। শাহের কথায়, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে ফের একবার তামিলনাড়ুর বুকে এনডিএ সরকার গঠন হবে। যদিও এই জোট বিশেষ গুরুত্ব দিচ্ছে না ডিএমকে। পাল্টা এই জোটের বিরুদ্ধে মানুষের কাছে যাওয়ার কথা বলছেন ডিএমকে নেতারা। ফলে আগামী নির্বাচনের আগে তামিলনাড়ুতে যে রাজনৈতিক উত্তেজনা বাড়বে তা কার্যত স্পষ্ট।












Click it and Unblock the Notifications