বাড়িতে ঢুকে অ্যাসিড হামলা, আইসিইউতে তরুণী
গাজিয়াবাদে এক অ্যাসিড হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণী। আহত ওই তরুণীর বিয়ের কিছুদিন আগে এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গাজিয়াবাদ, ২২ মার্চ: গাজিয়াবাদে এক অ্যাসিড হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণী। আহত ওই তরুণীর বিয়ের কিছুদিন আগে এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
২১ বছর বয়সী ওই তরুণীর বাড়িতে ঢুকে অ্যাসিড হামলা চালায় দুষ্কৃতিরা। প্রায় এক লিটারের মতো অ্যাসিড, তরুণীর গায়ে ঢেলে দেওয়া হয় বলে খবর। এদিকে, আহত তরুণী সঙ্কটজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গভীর রাতে বাড়িতে ঢুকে এভাবে হামলা চালানোর ঘটনায় রীতিমত সন্ত্রস্ত পরিবারের লোকজন। তরুণীর আত্মীয়রা জানিয়েছেন, বিয়ের প্রস্তুতির জন্য় বাড়িতে ব্য়স্ত ছিলেন সবাই। তারপর ঘুমিয়ে পড়ারা পরই হঠাৎ আর্তনাদ শোনা যায় ওই তরুণীর। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন যন্ত্রণায় ছটফট করছেন ওই তরুণী।
ঘটনার প্রেক্ষিতে ৩২৬ এর 'এ ' ধারায় মামলা দায়ের করা হয়েছে । যদিও তরুণীর পরিবারের তরফে কোনও বিশেষ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। তরুণীর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত গোটা পরিবার। তরুণীর বিয়ের বিষয়েও চিন্তিত তাঁর পরিবার।












Click it and Unblock the Notifications