নির্বাচনের আগে জম্মু ও কাশ্মীরে বিরোধী শিবিরে বিভাজন স্পষ্ট, ওমর আবদুল্লাকে পাল্টা দিলেন মেহবুবা মুফতি
জম্মু ও কাশ্মীরে নির্বাচনের আগে সেখানকার দুই দল ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপির মধ্যে বাকযুদ্ধ তীব্র হয়ে উঠেছে। এখানেই বিরোধী শিবিরে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। এই মাস ও সামনের মাসের শুরুতে তিন দফায় রাজ্যের ৯০ টি আসনে নির্বাচন হবে।
এবারের নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেসের সঙ্গে জোট করে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে পিডিপি ও বিজেপি আলাদা করে প্রতিদ্বন্দ্বিতা করছে। ফলে বিজেপি বিরোধী শিবিরে ভোট ভাগ কেউ রুখতে পারবে না। সেই পরিস্থিতিতে ওমর আবদুল্লার মন্তব্যের জবাব দিয়েছেন মেহবুবা মুফতি।

প্রসঙ্গত, ওমর আবদুল্লা পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে নিশানা করার সময় দাবি করেছিলেন, জম্মু ও কাশ্মীরের বিজেপির নির্বাচনী ইনচার্জ রাম মাধব পিডিপির ঘনিষ্ঠ। এব্যাপারে জবাব দিতে গিয়ে মেহবুবা বলেছেন, ওমর আবদুল্লা একটা সময় বিজেপির সরকারের অংশ ছিলেন। ওমল আবদুল্লা মন্ত্রী থাকাকালীন কী করেছেন, সেই প্রশ্ন করেছেন মেহবুবা।
ওমর আবদুল্লাকে আক্রমণ করতে গিয়ে মেহবুবা বলেছেন তিনি পাকিস্তানকে আক্রমণের পক্ষে ছিলেন। আর বিজেপির সঙ্গে তাঁর দলের জোট হয়েছিল শর্ত সাপেক্ষে। তাঁর সরকার ১২ হাজার যুবকের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার করেছে। দিল্লি থেকে প্রতিনিধি দল এসেছিল সেই সময়। হুরিয়তের সঙ্গে আলোচনাও হয়েছিল।
মেহবুবা আরও বলেছেন, যখন ন্যাশনাল কনফারেন্সের ৬০ জন বিধায়ক ছিল, তখন পিডিপির বিধায়ক ছিল খুবই কম। সবাই জানে সেই সময় কাজ করার কী উপায় ছিল। তিনি বলেছেন, গত ৭০ বছরের মধ্যে ন্যাশনাল কনফারেন্স জম্মু ও কাশ্মীরে ক্ষমতায় ছিল ৪০ বছর। সবাই জানে সেইসব সময় ন্যাশনাল কনফারেন্স কীভাবে আক করেছিল আর পিডিপি সরকারের থাকার সময় কীভাবে কাজ করেছে।












Click it and Unblock the Notifications