আম্বানিদের 'অন্নসেবা'! আকাশের বিয়েতে ছেলে, পুত্রবধূকে নিয়ে এলাহি আয়োজনে মুকেশ-নীতা
কয়েক মাস আগে মুকেশ আম্বানির মেয়ে ইশার বিয়েতে দেখা গিয়েছিল আম্বানদের রাজকীয় আয়োজন। আর এবার পালা মুকেশ পুত্র আকাশের বিয়ের।
কয়েক মাস আগে মুকেশ আম্বানির মেয়ে ইশার বিয়েতে দেখা গিয়েছিল আম্বানদের রাজকীয় আয়োজন। আর এবার পালা মুকেশ পুত্র আকাশের বিয়ের। ছেলের বিয়ে উপলক্ষ্যে রীতিমত এলাহি আয়োজনে মেতেছে আম্বানি পরিবার। সুইৎজারল্যান্ডে প্রিওয়েডিং পার্টির পর এবার ভারতে এসে , আকাশের বিয়ের আগে 'অন্নসেবা'র আয়জনে দেখা গেল আম্বানিদের।
|
আকাশ শ্লোকার অন্নদান!
মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারের ধীরুভাই আম্বানি স্কোয়ারে এদিন মুকেশ ও নীতা আম্বানিকে দেখা যায় অন্নসেবার রাজকীয় আয়োজনে। সঙ্গে ছিলেন মুকেশ পুত্র আকাশ ও পুত্রবধূ শ্লোকা মেহতা। দুজনকেই এদিন দেখা যায় হাসিখুশি মেজাজে।
|
পুত্রবধূকে নিয়ে নীতা!
এদিন দেখা যায় পুত্রবধূ শ্লোকাকে নিয়ে বেশ হাসিখুশি মনে রয়েছেন নীতা আম্বানি। পুত্রমধূ শ্লোকার সঙ্গে এদিন দুঃস্থ শিশুদের খাবার পরিবেশন করতেও দেখা যায় তাঁদের।
গোটা পরিবার একসঙ্গে
আম্বানিদের সঙ্গে এদিন মেহতাদেরও দেখা যায়, এই অন্নসেবা অনুষ্ঠানে। হীরে ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোকা মেহতা। আর এদিনের অনুষ্ঠানে রাসেল মেহতা ও তাঁর স্ত্রী মোনা মেহতাকেও দেখা যায় আম্বানিজের সঙ্গে।












Click it and Unblock the Notifications