অগাস্তাওয়েস্টল্যান্ড চপার চুক্তি মামলা: প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীকে গ্রেফতার করল সিবিআই
s p tyagi, cbi, scam,chopper, congress, cbi, agustaWestland, arrest, air force, new delhi, এস পি ত্যাগী, সিবিআই, দুর্নীতি, চপার, কংগ্রেস, সিবিআই, অগাস্তাওয়েসস্টল্যান্ড, গ্রেফতার, বায়ুসেনা, নয়াদিল্লি
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : ৩৬০০ কোটি টাকার অগাস্তাওয়েস্টল্যাল্ড ভিভিআইপি চপার চুক্তি মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীকে গ্রেফতার করল সিবিআই।
এসপি ত্যাগী ছাড়াও তাঁর খুড়তুতো ভাই সঞ্জীব ত্যাগী ওরফে জুলি ত্যাগী এবং দিল্লির আইনজীবী গৌতম খৈতানকেও গ্রেফতার করেছে সিবিআই।

সিবিআই জানিয়েছে, এই তিনজনকে দুর্নীতিগ্রস্ত এবং বা অবৈধ উপায়ে প্রভাব চর্চা করার জন্য ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
২০১০ সালে ৩৭২৭ কোটি টাকার এই চুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে উচ্চ আধিকারিকদের ঘুষ নিচ্ছেন বলে। এই ঘটায় অন্যতম অভিযুক্ত বায়ুসেনার প্রাক্তন প্রধান এস পি ত্যাগী। সিবিআই এই অভিযোগের তদন্ত শুরু করে।
সিবিআই-এর তরফে জানানো হয়েছে এই প্রথমবার কেন্দ্রীয় তদন্তকারী কোনও সংস্থা প্রাক্তন বায়ুসেনা প্রধানকে গ্রেফতার করেছে। ত্যাগীর বিরুদ্ধে ৪২৩ কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications