অগাস্টা ওয়েস্টল্যান্ড কাণ্ডে বড় সাফল্য মোদী সরকারের! বিদেশ থেকে ভারতে আরও ২ অভিযুক্ত
অগাস্টা ওয়েস্টল্যান্ড কাণ্ডে বড় সাফল্য মোদী সরকারের। দুবাই থেকে ক্রিশ্চিয়ান মিশেলের প্রত্যর্পণের প্রায় দুমাসের মধ্যে অপর দুই অভিযুক্তকে দুবাই থেকে নতুন দিল্লিতে নিয়ে আসা হয়েছে।
অগাস্টা ওয়েস্টল্যান্ড কাণ্ডে বড় সাফল্য মোদী সরকারের। দুবাই থেকে ক্রিশ্চিয়ান মিশেলের প্রত্যর্পণের প্রায় দুমাসের মধ্যে অপর দুই অভিযুক্তকে দুবাই থেকে নতুন দিল্লিতে নিয়ে আসা হয়েছে। দুবাইয়ের অ্যাকাউন্ট্যান্ট রাজীব স্যাক্সেনা এবং কর্পোরেট লবিস্ট দীপক তালোয়ারকে বিশেষ বিমানে দিল্লি আনা হয়েছে। ইডির দল ছাড়াও দুবাই থেকে অভিযুক্তদের আনতে দলে ছিলেন বিদেশ দফতরের আধিকারিক এবং গোয়েন্দা সংস্থা 'র'-এর আধিকারিকরাও।

অ্যাকাউন্ট্যান্ট রাজীব স্যাক্সেনা থাকতেন দুবাইয়ের পশ পাম জেমিরায়। তাঁকে বহুবার ইডি তলব করলেও, সেসব ডাকে সাড়া দেননি বলে অভিযোগ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে রাজীব স্যাক্সেনার নাম ছিল। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। দুবাইয়ের সংস্থাই বুধবার সকালে, সেখান থেকে তাঁকে গ্রেফতার করে।
ইডির অভিযোগ, রাজীব স্যাক্সেনা, তাঁর স্ত্রী শিবানী স্যাক্সেনা এবং তাদের দুবাই ভিত্তিক দুই সংস্থায মাধ্যমে অপরাধ সংগঠিত করেন। সেখানেই সম্পত্তিও কেনা হয় বলেও অভিযোগ। ২০১৭ সালে চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল শিবানী স্যাক্সেনাকে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
প্রায় ১ হাজার কোটি আয় গোপনের অভিযোগে কেন্দ্রীয় সংস্থা যখন তদন্ত শুরু করেন, তখন দুবাইয়ে পালিয়ে যায় দীপক তলোয়ার। গতবছরের ৪ ডিসেম্বর ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান মিশেলকে প্রত্যর্পণ করে আরব আমীরশাহি। পরে তাঁকে ভারতে আনা হয়। বর্তমানে তিনি ইডির হেফাজতে রয়েছেন।
প্রায় ৩,৬০০ কোটির ভিভিআইপি চপার দুর্নীতি কাণ্ডে তদন্ত চালাচ্ছে ইডি। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময়ে এই দুর্নীতি হয় বলে অভিযোগ। ২০১৪ সালে
সরকার এই সংক্রান্ত চুক্তি বাতিল করে।












Click it and Unblock the Notifications