প্রয়াত সবুজ বিপ্লবের জনক! ৯৮ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানালেন এমএস স্বামীনাথন

প্রয়াত ভারতের মহান কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথন। এদিন বেলা ১১.২০ মিনিটে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ১৯২৫ সালের ৭ অগাস্ট জন্মগ্রহণ করেন তিনি। ৯৮ বছর বয়সে এদিন পৃথিবীকে বিদায় জানালেন ভারতের সবুজ বিপ্লবের জনক। বয়সজনিত সমস্যার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

স্বামীনাথন কৃষিবিভাগের একজন বিজ্ঞানী ছিলেন। তিনি ১৯৭২ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। কৃষি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানও দেয়। স্বামীনাথন ধানের এমন একটি জাত উদ্ভাবন করেছিলেন, যা ভারতের নিম্ন আয়ের কৃষকদের আরও ধান উৎপাদনে সক্ষম করেছিল।

 প্রয়াত সবুজ বিল্পবের জনক এমএস স্বামীনাথন

এমএস স্বামীনাথন তামিলনাড়ুর কুম্বাকোনামে ১৯২৫ সালের ৭ অগাস্ট জন্মগ্রহণ করেন। তাঁর বাবা এমকে সাম্বাসিভান একজন সার্জন ছিলেন। তিনি কুম্ভকোনামে প্রাথমিক শিক্ষা লাভ করেন। কৃষিতে তাঁর আগ্রহের কারণ ছিল তাঁর পিতার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ এবং মহাত্মা গান্ধীর প্রভাব।

উভয়ের কারণেই তিনি কৃষিতে উচ্চশিক্ষা লাভ করেন। এটা না হলে তিনি পুলিশ অফিসার হতেন। ১৯৪০ সালে তিনি একজন পুলিশ অফিসার হওয়ার পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছিলেন। তারপর তিনি কৃষিক্ষেত্রে দুটি স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথন সবুজ বিপ্লবের সাফল্যের জন্য দুই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সি সুব্রামানিয়াম এবং জহজীবন রামের সঙ্গে কাজ করেছেন। এটি ছিল এমন এক কর্মসূচি যেখানে রায়াসনিক ও জৈবিক প্রযুক্তির মাধ্যমে গম ও ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি করা হয়। সবুজ বিপ্লবের কারণে ভারত শব্যক্ষেত্রে স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে যেতে সক্ষম হয়েছিল।

সবুজ বিপ্লবের কারণে ভারতের চিত্রও আমূল বদলে গিয়েছে। এমএস স্বামীনাথন তাঁর জীবনে তিনটি পদ্ম পুরস্কার ছাড়াও অনেক পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+