বাতিল করতে হবে কৃষি আইন! অন্যথায় খেলরত্ন ফেরানোর হুশিয়ারি খ্যাতনামা বক্সার বিজেন্দ্র সিংয়ের
কৃষক আন্দোলনের সমর্থনে খেলরত্ন ফেরানোর হুশিয়ারি খ্যাতনামা বক্সার বিজেন্দ্র সিংয়ের
ইতিমধ্যেই ১১ দিন পার করেছে দিল্লির কৃষক আন্দোলন। কেন্দ্রের সাথে পাঁচ দফা বৈঠকের পরেও আজও মেলেনি কোনও রফাসূত্র। এমতাবস্থায় ৮ তারিখ সারা ভারতজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। এদিকে কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধীতার ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রাক্তন ক্রীড়াতারকা তাঁদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এমতাবস্থায় এবার কৃষকদের পাশে দাঁড়াতে দেখা গেল খ্যাতনামা বক্সার বিজেন্দ্র সিংকে।

কৃষকদের দাবি মেনে নয়া কৃষি আইন বাতিল না হলে খেলরত্ন পুরষ্কার ফেরানোর হুঁশিয়ারি দিলেন বিজেন্দ্র সিংহ। এদিকে বিজেন্দ্রর আগেই কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে পদ্মশ্রী, এমনকী অর্জুন পুরষ্কারও ফিরিয়েছেন বেশ কিছু খ্যাতনামা ক্রীড়াব্যক্তিত্ব। শুধু তাই নয় কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার হেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আকালি দল নেতা প্রকাশ সিং বাদলও। ফিরিয়েছেন পদ্ম বিভূষণ পুরষ্কার।
অন্যদিকে কৃষি বিল নিয়ে চলতি বিতর্কের মধ্যেই জাতীয় দলের বক্সিং কোচ গুরবক্স সিং সান্ধু নিজের দ্রোনাচার্য পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। এমতাবস্থায় বিজেন্দ্র সিংয়ের খেলরত্ন পুরষ্কার ফেরানোর হুঁশিয়ারিতে আরও চাপ বাড়ল কেন্দ্রের উপর। এদিকে এর আগেই কৃষি আইনের বিরোধীতায় মুখ খুলেছিলেন বিজেন্দ্র। এবার রবিবার সটান নিজেই দিল্লির আন্দোলনস্থল সিঙ্ঘু সীমানায় হাজির হন তিনি। সেখান থেকেই খেলরত্ন পুরষ্কার ফেরানোর হুঙ্কার দেন তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications