মার্কশিটে এ কাদের ছবি! নামে আজব ভুল, চূড়ান্ত খিল্লি চলছে এই বিশ্ববিদ্য়ালয়ের কীর্তি ঘিরে
আগ্রার ভিম রাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত আলিগড়ের এক কলেজে বি এ পরীক্ষার ফলপ্রকাশে যে সমস্ত মার্কশিট প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে একটিতে বলিউড তারকা সলমান খানের ছবি দিয়ে প্রকাশিত হয়।
আগ্রার ভিম রাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত আলিগড়ের এক কলেজে বি এ পরীক্ষার ফলপ্রকাশে যে সমস্ত মার্কশিট প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে একটি মার্কশিটে বলিউড তারকা সলমান খানের ছবি দিয়ে প্রকাশিত হয়। মার্কশিটে, হাট্টাগাট্টা একটি সলমান খানের ছবি ,ছাত্রটির ছবির জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। ফলে স্বভাবতই ছড়িয়েছে চাঞ্চল্য।

এমন আজব মার্কশিটের অধিকারী আগ্রা বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত অম্রতা সিং মেমোরিয়াল ডিগ্রি কলেজের এক প্রথমবর্ষের ছাত্র। মার্কশিটের ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই তা নিয়ে চূড়ান্ত খিল্লি মশকরার পাত্র হয় এই বিশ্ববিদ্যালয়টি। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এবিষয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ তাঁদের কাছে জমা পড়েনি, পড়লে তা নিয়ে খতিয়ে দেখা হবে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মী জানিয়েছেন, বেশ কিছু মার্কশিটে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবিও দেখা গিয়েছে। শুধু তাইই নয়, ছাত্রের নামের জায়গায় ভুল করে লেখা হয়েছে 'ভিম রাও আম্বেদকর'। ফলে আগ্রা বিশ্ববিদ্যালয়ের কর্ম পদ্ধতি নিয়ে উঠছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications