চার দিনে ক্ষতি ৭০০ কোটি, অগ্নিপথের আগুনে ছারখার সরকারি সম্পত্তি
অগ্নিপথ প্রকল্প নিয়ে প্রতিবাদ দেশের অন্তত ১০ থেকে ১২টি রাজ্যে ছড়িয়ে পড়েছে। গত চার দিনে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার পরিমান দেখলে চক্ষু চড়ক গাছ হতে পারে।

ক্ষতির পরিমাণ
গত চার দিনে, বিক্ষোভকারীরা বিহারে ১১টি ইঞ্জিন সহ ৬০টি ট্রেনের বগি পুড়িয়ে দিয়েছে। এই চার দিনেই, বিক্ষোভকারীরা প্রায় ৭০০ কোটি টাকার সম্পত্তি পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া তারা রেলস্টেশনের স্টল পুড়িয়ে দিয়েছে এবং রেলওয়ের অন্যান্য সম্পত্তি ভাংচুর করেছে। বাংলার প্রতিবেশি রাজ্যের ১৫ টিরও বেশি জেলায় ভাঙচুরের খবর পাওয়া গিয়েছে।

খতিয়ান
রেলের আধিকারিকদের মতে, একটি সাধারণ কোচ তৈরি করতে ৮০ লক্ষ টাকা খরচ হয়, যেখানে একটি স্লিপার কোচ এবং একটি এসি কোচের জন্য যথাক্রমে ইউনিট প্রতি ১.২৫ কোটি এবং ৩.৫ কোটি টাকা খরচ হয়৷ একটি রেল ইঞ্জিন তৈরি করতে সরকারকে ২০ কোটি টাকার উপরে খরচ করতে হবে। ১২ কোচের প্যাসেঞ্জার ট্রেনের দাম ৪০ কোটি টাকার বেশি এবং ২৪ কোচের ট্রেনের দাম ৭০ কোটি টাকার বেশি।

কী বলছে রেল ?
পূর্ব-মধ্য রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে সম্পত্তির ক্ষতির অনুমান এখনও করা হচ্ছে, তবে আনুমানিক ৭০০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন যে পাঁচটি ট্রেন, ৬০টি বগি এবং ১১টি ইঞ্জিন পুড়ে গিয়েছে, রেল সম্পত্তির ক্ষতির জন্য সম্পূর্ণ তালিকা তৈরি করছে।

টিকিট বাতিল
এছাড়াও, রেলওয়ের হিসাবে ৬০ কোটির বেশি যাত্রী তাদের টিকিট বাতিল করেছেন। ট্র্যাকে ব্যাঘাত এবং ট্রেন বাতিলের ফলে রেলওয়েতে ব্যাপক বড় আর্থিক ক্ষতি হয়েছে, যদিও রেল এখনও সরকারী অনুমান জারি করার অবস্থানে নেই। এদিকে, শনিবার, প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়ে ২৫টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং বিহারে ২৫০ টিরও বেশি এমনই সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতিতে জড়িতকে গ্রেপ্তার করা হয়েছে। তিন দিনে, মোট ১৩৮টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং ৭১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা হিংসায় জড়িত তাদের সিসিটিভি এবং ভিডিও ফুটেজ দেখে তাদের খোঁজা হচ্ছে।












Click it and Unblock the Notifications