প্রতিবাদের আগুনে পুড়ছে রেল, ব্যাপক প্রভাব দেশজুড়ে! এক নজরে বাতিল ট্রেনের তালিকা-
অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে উত্তাল দেশ। বিহার, উত্তরপ্রদেশ সহ একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। এমনকি বিহার সহ বেশ কয়েকটি জায়গাতে ট্রেনের কামরায় অগ্নি সংযোগের ঘটনাও ঘটছে। এমনকি ট্রেন লক্ষ্যে করে গুলি চালানোর
অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে উত্তাল দেশ। বিহার, উত্তরপ্রদেশ সহ একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। এমনকি বিহার সহ বেশ কয়েকটি জায়গাতে ট্রেনের কামরায় অগ্নি সংযোগের ঘটনাও ঘটছে। এমনকি ট্রেন লক্ষ্যে করে গুলি চালানোর ঘটনাও সামনে আসছে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ।
আর এই ঘটনায় সবথেকে প্রভাব পড়েছে রেলে। একের পর এক জায়গাতে ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গা এবং স্টেশনে বহু ট্রেন দাঁড়িয়ে আছে বলে জানা যাচ্ছে।
बुलेटिन-07
— East Central Railway (@ECRlyHJP) June 17, 2022
Upto 12.15 hrs.
धरना प्रदर्शन के कारण आज दिनांक 17.06.2022 को पूर्व मध्य रेल क्षेत्राधिकार के विभिन्न स्टेशनों से खुलने//पहुंचने वाली ट्रेनों के परिचालन में निम्नानुसार बदलाव किया गया है : pic.twitter.com/atf4sZ30ru

সাতটি ট্রেন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ
অগ্নিপথ প্রকল্পের ঘোষণার পর থেকেই দেশজুড়ে আগুন জ্বলতে শুরু করে। বিহার সহ বিভিন্ন অংশে ট্রেন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় অন্তত সাতটি ট্রেন বিক্ষোভকারীরা জ্বালিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি বহু ট্রেনে পাথর-ইট ছোঁড়া হয়েছে বলে যাচ্ছে। এই অবস্থায় যাত্রীদের সুরক্ষাই বড়। আর তাই বহু ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে চলছে বেশ কয়েকটি ট্রেন। এমনকি ছোট করা হয়েছে ট্রেনের রুটও। যার ফলে বিভিন্ন স্টেশনে ক্রমশ উত্তেজনা ছড়িয়ে পড়ছে।

এক নজরে বাতিলের তালিকা -
ইস্টার্ন রেলওয়ের পিআরও একলব্য চক্রবর্তী জানিয়েছেন, আটটি ট্রেন বাতিল করা হয়েছে। যার দূরত্ব এক্সপ্রেসও রয়েছে বলে জানা যাচ্ছে। তবে সময় যত এগোচ্ছে হাওড়া এবং শিয়ালদহে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হচ্ছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে বিহারের উপর দিয়ে যে ট্রেন যায় সেগুলিতে বেশি প্রভাব পড়ছে বলেই খবর।

বিভিন্ন স্টেশনে প্রভাব-
এখনও পর্যন্ত যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলির একটি তালিকা তুলে ধরা হল। এছাড়াও বহু স্টেশনে এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে আছে-
12335 - মালদা- Lokmanya Tilak (T) Express
12273 হাওড়া - নয়া দিল্লি দুরত্ব এক্সপ্রেস।
15483 Alipurduar Jn - দিল্লি এক্সপ্রেস (will be cancelled between Alipurduar jn and Delhi)
15909 ডিব্রগড় - লালগড় এক্সপ্রেস (will be cancelled between Dibrugarh and Lalgarh)
12505 কামাখ্যা - আনন্দ বিহার এক্সপ্রেস (will be cancelled between Kamakhya and Anand Vihar)

নিয়ন্ত্রণ করা হয়েছে যে ট্রেনগুলি-
নিয়ন্ত্রণ করা হয়েছে যে ট্রেনগুলি-
1)12303 হাওড়া - নয়া দিল্লি Poorva Express
2)12353 হাওড়া - লালকৌন Express
3) 18622 রাঁচি - পাটনা পাটুলিপুত্র Express
4)18182 দানাপুর - টাটা Express
5) 22387 হাওড়া - ধানবাদ Black Diamond Express
6) 13512 আসানসোল - টাটা Express
7) 13032 জয়নগর- হাওড়া Express
8) 13409 মালদা - Kiul Express

দেশের বিভিন্ন প্রান্তে প্রভাব পড়েছে ট্রেন চলাচলের।
এছাড়াও দেশের প্রান্তে প্রভাব পড়েছে ট্রেন চলাচলের। রেলওয়ে বোর্ডের মুখপাত্র অমিতাভ শর্মা জানিয়েছেন, বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, হরিয়ানাতে বিক্ষোভের জেরে এখনও পরন্ত ১১৬টি ট্রেনে'র উপর ব্যাপক প্রভাব পড়েছে। ৩৭টি ট্রেন এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর ফলে বিভিন্ন স্টেশনে ক্রমশ ভিড় বাড়ছে যাত্রীদের। কেউ ফিরছেন বাড়ি কেউ বা যাচ্ছেন বিশেষ কোনও কাজে। একের পর এক ট্রেন বাতিলে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বাড়ছে। একই সঙ্গে ক্ষোভও তৈরি হচ্ছে।

শান্তি বজায় রাখার আবেদন
এই অবস্থায় রেলের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে রেলের মতো রাষ্ট্রীয় সম্পত্তির যাতে কোনও ক্ষতি না হয় সে বিষয়টিকে মাথায় রাখার কথা বলা হয়েছে।
Telangana | Due to agitation at Secunderabad Railway Station today, South Central Railway cancelled Multi-Modal Transport System (MMTS) services.#AgnipathRecruitmentScheme pic.twitter.com/ckdYAFXtT1
— ANI (@ANI) June 17, 2022
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications