খেলা ঘোরাচ্ছে DRDO! ৭ হাজার কিমি দূরের শত্রুকেও ধ্বংস করবে গর্বের Agni-V
চিন-পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে ভারত! গত কয়েকদিন আগেই অত্যাধুনিক Agni-V মিসাইলের পরীক্ষা করল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (Defence Research and Development Organisation)। একেবারে রাতের অন্ধকারে এই মিসাইলের পরীক্ষা করে
চিন-পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে ভারত! গত কয়েকদিন আগেই অত্যাধুনিক Agni-V মিসাইলের পরীক্ষা করল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (Defence Research and Development Organisation)। একেবারে রাতের অন্ধকারে এই মিসাইলের পরীক্ষা করে গবেষণা সংস্থা। যা সফল ভাবে কাল্পনিক শত্রুকে আঘাত করতে সক্ষম হয়েছে বলেই জানা গিয়েছে।
আর এই মিসাইলের সফল হওয়ার পরেই ঘুম উড়েছে বেজিংয়ের। কারণ ভারতের গর্বের Agni-V মিসাইলের গোটা চিন। শুধু তাই নয়, পরমাণু ওয়ারহ্যাড বহনে সক্ষম এই মিসাইলের টার্গেটে পাকিস্তানও।

মিসাইলটিকে আরও অত্যাধুনিক ভাবে তৈরি করা হয়েছে
গত বছর অক্টোবর মাসে প্রথম Agni-V মিসাইলের পরীক্ষা করে ভারত। এরপর সময়ের সঙ্গে সঙ্গে মিসাইলটিকে আরও অত্যাধুনিক করা হয়েছে। DRDO এর এক আধিকারিক জানিয়েছেন, সময়ের সঙ্গে মিসাইলটিকে আরও অত্যাধুনিক ভাবে তৈরি করা হয়েছে। মিসাইলে ব্যবহৃত স্টিল সহ অন্যান্য একাধিক সরঞ্জাম বদল করে মিসাইলটিকে আরও অত্যাধুনিক তৈরি করা হয়েছে বলে জানান ওই আধিকারিক। এক্ষেত্রে সমস্ত হালকা জিনিস ব্যবহার করা হয়েছে বলেও খবর। শুধু তাই নয়, আর তা ব্যবহার করে ২০ শতাংশেরও বেশি মিসাইলের ওজন কমানো হয়েছে বলেও এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন DRDO-ওর ওই আধিকারিকরা।

Agni-V চিন কিংবা পাকিস্তানের কাছে ভয়ের কারণ
আর সেই মিসাইলটিকে ওজন শত্রুর কাছে কার্যত বিপদ হয়ে উঠবে বলেই দাবি গবেষকদের। আধিকারিকের মতে, যদি সরকার মনে করে তাহলে Agni-V অন্তত সাত হাজার কিমির বেশি দূরে থাকা শত্রুকে আঘাত করতে সক্ষম। সম্প্রতি রাতের অন্ধকারে Agni-V-এর যে মিসাইল পরীক্ষা ভারত করেছে তা আধুনিক ভার্সন। এবং সেটি ৫৪০০ কিমি দূরে থাকা শত্রুকে মুহূর্তে ধ্বংস করতে পারে। শুধু তাই নয়, শব্দের চেয়েও কয়েক গুন দ্রুত গতিতে ছুটতে পারে এই মিসাইল। সামরিক বিশ্লেষকরা বলছেন, ভারতের অস্ত্র ভান্ডারে থাকা Agni-V চিন কিংবা পাকিস্তানের কাছে ভয়ের কারণ হয়ে উঠবে।

একাধিক মিসাইল রয়েছে ভারতের অস্ত্র ভান্ডারে
বলে রাখা প্রয়োজন, Agni সিরিজের একাধিক মিসাইল রয়েছে ভারতের অস্ত্র ভান্ডারে। যেমন Agni-১ ৭০০ মিটার দূরে থাকা শত্রু আঘাত করতে সক্ষম। Agni-২ রেঞ্জ ২০০০ কিমি। Agni- তিনের রেঞ্জ তিন হাজার কিলোমিটার। এমনকি ভারতের হাতে Agni-৪ চার হাজার দূরে থাকা শত্রুকে আঘাত করতে পারে। ডিআরডিও সূত্রে জানা যাচ্ছে, এই মিসাইলগুলি সময়ের সঙ্গে বিভিন্ন ভাবে আপডেট করা হচ্ছে। গোটা বিশ্বেই কার্যত অস্ত্র প্রতিযোগিতা চলছে। আর সেই তালিকাতে ইতিমধ্যে শামিল হয়েছে ভারত। বিভিন্ন দেশের সংতে হাত মিলিয়ে মেক ইন ইন্ডিয়ার তত্তবাব্ধনে ভারতেই অত্যাধুনিক অস্ত্র তৈরি হচ্ছে। যা কিনা অবশ্যই ভারতের শত্রু দেশের কাছে চিন্তার কারণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications