আন্দোলন কি দুর্বল হচ্ছে ! প্রধানমন্ত্রীর প্রস্তাব নিয়ে বিক্ষোভকারী কৃষকদের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

আন্দোলন কি দুর্বল হচ্ছে ! প্রধানমন্ত্রীর প্রস্তাব নিয়ে বিক্ষোভকারী কৃষকদের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

নতুন করে খোলা মনে কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চায় সরকার। গতকাল কৃষকদের সঙ্গে ভার্চুয়াল অনুষ্ঠানে সরাসরি এমনই প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। েসই প্রস্তাব নিয়ে আলোচনা করতে আজই বৈঠকে বসেছে আন্দোলনকারী কৃষকরা। তারপরেই জল্পনা চড়তে শুরু করেছে। তাহলে কি কৃষকরা দুর্বল হচ্ছেন। বরফ কি তাহলে গলল। দুপুর ২টো নাগাদ কৃষক নেতারা এই নিয়ে আলোচনা করতে বৈঠকে বসবেন তার পরেই সিদ্ধান্ত নেবেন তাঁরা।

প্রধানমন্ত্রীর প্রস্তাব

প্রধানমন্ত্রীর প্রস্তাব

গতকাল কৃষাণ নিধি প্রকল্পের অর্থ বণ্টেনের অনুষ্ঠানে সরাসরি কৃষকদের সঙ্গে ভার্চুয়াল কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে কৃষি আইনের সুফল নিয়ে কথা বলেন তিনি। তাতে বিরোধীরা কৃষকদের ভুল বুঝিয়ে ভুল পথে পরিচালিত করছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন মোদী। তারপরেই কৃষকদের স্বার্থেই তাঁদের সঙ্গে নতুন করে সরকার খোলা মনে আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন। এমনকী প্রয়োজনা বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে কৃষকদের সঙ্গে পাঁচ দফা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সেই বৈঠকে কোনও সমাধান সূত্র বেরোয়নি।

প্রধানমন্ত্রী প্রস্তাব নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী প্রস্তাব নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী গতকাল প্রকাশ্যে আলোচনায় বসার প্রস্তাব দেওয়ার পর এই নিয়ে সিদ্ধান্ত নিতে শনিবার বৈঠকে বসছেন কৃষক নেতারা। দুপুর ২টোয় তাঁরা বৈঠকে বসবেন বলে জানিয়েছেন। দিল্লি সীমান্তে কৃষকদের অবস্থান বিক্ষোভ শনিবার ৩১ তম দিনে পড়ল। এক মাস ধরেই তাঁরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষি আইনের প্রতিবাদে। যতদিন না আইন প্রত্যাহার করছে কংগ্রেস ততদিন আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা। এদিকে মোদীর প্রস্তাব নিয়ে কৃষকনেতাদের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি বরফ গলছে এই নিয়ে জল্পনা শুরু করেছে রাজনৈতিক মহল।

 বিরোধীদের আক্রমণ

বিরোধীদের আক্রমণ

গতকাল বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেছেন বিরোধীরা কৃষকদের ভুল বুঝিয়ে আন্দোলনে নামাচ্ছে। কংগ্রেস, তৃণমূল এবং বামেদের একযোগে দাঁড়িয়ে আক্রমণ শানিয়েছেন মোদী। তিনি অভিযোগ করেছেন কংগ্রেস যা নিয়ে কৃষকদের ভুল বোঝাচ্ছেন, নিজেরা ক্ষমতায় থাকতে কৃষকদের জন্য কেন সেটা করে উঠতে পারেনি। ৭০ বছর দেশ শাসন করার পরেও কেন কৃষকদের এই দুর্দশার মধ্যে থাকতে হচ্ছে।

তৃণমূল কংগ্রেসকে আক্রমণ

তৃণমূল কংগ্রেসকে আক্রমণ

এদিন নাম করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন বাংলার ৭০ লক্ষ কৃষক কেন্দ্রের কৃষাণ নিধি প্রকল্প থেকে বঞ্চিত। বাংলার কৃষকদের কথা না ভেবে মমতা সরকার পাঞ্জাব হরিয়ানার কৃষকদের উস্কানোর কাজ করছে। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। তাঁর নির্দেশে তৃণমূলের ৫ সাংসদ পাঞ্জাব-হরিয়ানা সীমানায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেছেন। মমতা নিজেও সাংসদদের ফোন থেরে কৃষক নেতাদের সঙ্গে কথা বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+