ফের বাড়ছে করোনা, ১০ হাজার পেরোল অ্যাক্টিভ রোগীর সংখ্যা, বৈঠক ডাকলেন স্বাস্থ্য সচিব

ফের বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০ ছুঁইছুঁই। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১০ হাজার পার করে গিয়েছে। গত কয়েকদিন ধরেই কোভিড গ্রাফ উর্ধ্বমুখী হতে শুরু করেছিল। সেটা আঁচ করেই আর সময় নষ্ট করেনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সঙ্গে সঙ্গে সব রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। সূত্রের খবর অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়তে শুরু করায় শীঘ্রই বৈঠকে বসতে চলেছেন স্বাস্থ্যসচিব।

ফের চড়ছে করোনাগ্রাফ

ফের চড়ছে করোনাগ্রাফ

ফের উর্ধ্বমুখী করোনা ভাইরাসের গ্রাফ। বাড়তে শুরু করেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। এক ধাক্কায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০,৩০০। তাতে আবার নতুন করে ঘুম উড়েছে কেন্দ্রের। করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে একাধিক রাজ্যে। মহারাষ্ট্র, কর্নাটকের করোনা গ্রাফ ফের উর্ধ্বমুখী। দৈনিক আক্রান্তের সংখ্যাও ২০০০ ছুঁই ছুঁই। এই নিয়ে নতুন করে উদ্বেগ দেখা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮০৫ জন।

নতুন ভ্যারিয়েন্টের হদিশ

নতুন ভ্যারিয়েন্টের হদিশ

করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে ভারতে। এক্সবিবি ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে কেরল, মহারষ্ট্র, এবং রাজস্থানে। ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে সব সরকারকে সতর্ক করা হয়েছে। বেশি করে জেনম সিকোয়েন্স করার উপরে জোর দিয়েছে। এ নতুন ভ্যারিয়েন্ট থেকে নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে বলে মনে করছেন গবেষকরা। সেকারণে নতুন করে সব রাজ্যকে সতর্ক করা হয়েছে। দৈনিক পজিটিভিট রেট ৩.১৯ শতাংশ হয়ে গিয়েছে। ইতিমধ্যে করোনা সংক্রমণে কেরলে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর প্রদেশ, গুজরাত, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়েরে করোনা আক্রান্তদের মৃত্যু হয়েছে।

মোদীর সতর্কবার্তা

মোদীর সতর্কবার্তা

গতকাল মন কি বাত অনুষ্ঠানের ৯৯তম পর্বেও করোনা সংক্রমণ নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশবাসীকে সতর্ক করে বলেেছন, ফের করোনা সংক্রমণ বাড়ছে। সতর্ক থাকুন সকলে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। বাড়ির চারপাশে পরিষ্কার রাখুন। নতুন করে করোনাবিধি মেনে যেন সকলে চলেন তার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। কয়েকদিন আগেই করোনা সংক্রমণ নিয়ে বিশেষ টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৈঠক করবেন স্বাস্থ্য সচিব

বৈঠক করবেন স্বাস্থ্য সচিব

নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলায় তৎপর স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই বৈঠক করে ফেলেছে স্বাস্থ্য মন্ত্রক। করোনা ভাইরাসের সংক্রণ নতুন করে বাড়ছে এবার বৈঠকে বসবেন স্বাস্থ্য সচিব। তিনি রাজ্যের স্বাস্থ্য সচিবদের সঙ্গে বৈঠক করবেন বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই করোনা মোকাবিলায় সব হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। তারা যেন সব প্রস্তুতি সেরে রাখে সেবিষয়ে সতর্ক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+