শবরীমালায় ফের নারীর প্রবেশে বাঁধা, ফিরিয়ে দেওয়া হল ১০ মহিলাকে
সুপ্রিম নির্দেশ বহাল থাকলেও ১০ জন মহিলাকে শবরীমালার মন্দিরে প্রবেশে বাধা দিল কেরল পুলিস। ফিরিয়ে দেওয়া হল তাঁদের।
সুপ্রিম নির্দেশ বহাল থাকলেও ১০ জন মহিলাকে শবরীমালার মন্দিরে প্রবেশে বাধা দিল কেরল পুলিস। ফিরিয়ে দেওয়া হল তাঁদের। এঁদের সকলের বয়সই ১০ থেকে ৫০ বছরের মধ্যে ছিল। প্রসঙ্গত উল্লেখ্য এই বয়সসীমার নারীদেরই শবরীমালার মন্দিরে প্রবেশে নিষেধ ছিল আগে। সূত্রের খবর এঁদের মধ্যে একজন অন্ধ্রপ্রদেশ থেকে এসেছিলেন। মন্দিরের কাছেই পৌঁছে গিয়েছিলেন তিনি। পামবা থেকে কেরল পুলিস তাঁকে জোর করে ফিরিয়ে দেয়।

আজই বিকেল ৫টা থেকে খুলছে মন্দিরের দরজা। আগামী ২ মাস ধরে ভক্তদের জন্য খোলা থাকবে মন্দির । হাজারো ভক্তের সমাগম ঘটবে এখানে। মহিলা ভক্তদেরও প্রবেশ করার কথা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই মহিলা ভক্তরাও আসতে শুরু করেছেন। কিন্তু প্রথমে থমকে গেল সেই নির্দেশ। কেরল পুলিসই ফিিরয়ে দিল ১০ জন মহিলা ভক্তকে। এদিকে কেরল সরকার সুপ্রিম কোর্টের রায়ের স্বচ্ছতা দাবি করেছিলেন। কিন্তু তারপরেই মহিলাদের জন্য নিরাপত্তার কোনও বন্দোবস্ত করা হয়নি। সমাজকর্মী তৃপ্তি দেশাই আগেই জানিয়েছেন তিনি ২০ নভেম্বর শবরীমালা যাবেন।
ফলে নতুন করে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ২০১৮ সালের মতোই উত্তেজনা ছড়াবে বলে মনে করা হচ্ছে। কারণ পিনারাই বিজয়ন সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য আলাদা করে নিরাপত্তা দেওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি।












Click it and Unblock the Notifications