দখলদারির যুগ শেষ! লাদাখের মাটিতে দাঁড়িয়ে চিনকে স্পষ্ট হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

ভারতীয় সেনার বাহাদুরি অতুলনীয়। চিনের বিরুদ্ধে এভাবেই এদিন জওয়ানদের তাতালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভোরেই লেহ-র নিমুতে পৌঁছান প্রধানমন্ত্রী। আহত জওয়ানদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কথা বলেন। বায়ুসেনা, আটিবিপি-র সঙ্গে কথা বলেন মোদী। সেনা আধিকারিকরা পরিস্থিতির কথা জানান তাঁকে। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ভারতীয় সেনাপ্রধান এম এম নারাভানে। সিডিএস বিপিন রাওয়াত পূর্ব লাদাখের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেন প্রধানমন্ত্রীকে।

আপনাদের বাহাদুরি অতুলনীয়

আপনাদের বাহাদুরি অতুলনীয়

এরপরই সেনার উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, 'আপনাদের বাহাদুরি অতুলনীয়। আপনার সাহস সেই সর্বোচ্চ অঞ্চলের চেয়ে বেশি যেখানে আপনারা সবাই অবস্থান করছেন। আপনাদের বাহু আপনাকে ঘিরে থাকা পাহাড়ের মতো শক্তিশালী। আপনার আত্মবিশ্বাস, সংকল্প এবং বিশ্বাস এখানের শিখরের মতো অটল।'

চিনকে হুঁশিয়ারি

চিনকে হুঁশিয়ারি

এরপর চিনের নাম না করে মোদী বলেন, 'সম্প্রসারণবাদের যুগ শেষ, এটাই বিকাশের যুগ। ইতিহাস সাক্ষ্য দেয় যে সম্প্রসারণবাদী শক্তিগুলি হেরে গেছে বা ফিরে যেতে বাধ্য হয়েছিল। আমরা একই মানুষ যারা বংশীধারী ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি। তবে আমরা প্রয়োজনে শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র বহন করে বিনাশ করতে দেখেছি।'

লাদাখের উন্নয়ন

লাদাখের উন্নয়ন

এরপর লাদাখের উন্নয়ন নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা সীমান্ত অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নে ব্যয় তিনগুণ বাড়িয়েছি। আমি আমার সামনে মহিলা সৈন্যদের দিকে তাকিয়ে আছি। সীমান্তের যুদ্ধক্ষেত্রে এই দৃশ্যটি অনুপ্রেরণাজনক, আজ আমি আপনার গৌরবের কথা বলছি।'

সবাই চমকে দিয়ে লাদাখে যান মোদী

সবাই চমকে দিয়ে লাদাখে যান মোদী

যোগ দিবস উপলক্ষে ২১ জুন লেহতে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে উত্তেজিত পরিস্থিতির মধ্যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ওই দিনটিতে লাদাখের লেহতে অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি প্রধানমন্ত্রীর। এরই মধ্যে ভারত চিনের মধ্যকর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে লেহতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আশা করেনি বেজিংও

আশা করেনি বেজিংও

আগে কথা ছিল যে পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখ পরিদর্শনে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান মুকুন্দ নারভানে। তবে শুক্রবারের সেই সফর বাতিলের সিদ্ধান্ত নেন প্রতিরক্ষামন্ত্রী। চিনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় দিল্লি। আর সেই দেখে খেলার নীতি অনুসরণেই শুক্রবারের সফর বাতিল করার কথা জানায় রাজনাথের মন্ত্রক। তবে সীমান্ত সমস্যার মধ্যে কেন্দ্রের এই চমক হয়ত আশা করেনি বেজিংও।

বেজিংয়ের বক্তব্য

বেজিংয়ের বক্তব্য

এদিকে মোদীর লেহ সফর নিয়ে বিবৃতি দিয়েছে বেজিং। তাদের তরফে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান এই বিষয়ে বলেন, 'ভারত ও চিন সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উত্তেজনা কমানোর বিষয়ে যোগাযোগ এবং আলোচনা করছে। এই মুহুর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এমন কোনও পদক্ষেপে কোনও পক্ষকেই অংশ নেওয়া উচিত নয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+